মগবাজারের বিস্ফোরণস্থলে এখনো গ্যাসের গন্ধ
রাজধানীর মগবাজারের চাঞ্চল্যকর ‘রাখি নীড়ে’ বিস্ফোরণের জায়গাসহ আশপাশের এলাকায় আবারো গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের কাছ থেকে এই অভিযোগের ভিত্তিতে তিতাসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তারা বলছেন, ভবনের ভেতরে তাদের কোনও গ্যাসের লাইন নেই। ভবনের বাইরের দিক দিয়ে গ্যাসের লাইন রয়েছে। আর ইতিমধ্যেই আশেপাশের বাসা বাড়িতে গ্যাস সরবরাহ করা হয়েছে। এছাড়া ওই ভবনের ভেতরে একটি পরিত্যক্ত রাইজার পাওয়া গেছে। রবিবার তিতাস কোম্পানির তদন্ত কমিটির সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তিতাসের তদন্ত কমিটির প্রধান ডিজিএম (জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগ) সাখাওয়াত হোসেন গনমাধ্যমকে বলেছেন, আমরা খবর পেয়ে টিম পাঠিয়েছি। তারা ভেতরে একটি পরিত্যক্ত রাইজার পেয়েছে। এখন সেই রাইজারের লিকেজ আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
জানা গেছে, গ্যাসের মূল বিতরণ লাইন থেকে বাসার ভেতরে পাইপ লাইনে গ্যাস সরবরাহের মাঝখানে যে সংযোগস্থল রয়েছে। ওই সংযোগস্থল থেকে একটি রেগুলেটর থাকে। আর গ্যাসের প্রেসার ঠিক রাখার জন্যই এই যন্ত্র বা রাইজার বসানো হয়।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ বলেছেন, মগবাজারের ভবনে বিস্ফোরণ ঘটে যাওয়া বিল্ডিং এর ভেতরে। কিন্তু ওই ভবনে তিতাসের কোনও গ্যাসের লাইন ছিল না। লাইনটি ভবনের বাইরে দিয়ে গেছে। এটি খুবই ছোট লাইন এবং খোলা জায়গায় হওয়ায় গ্যাস জমা হওয়ার কোনও সুযোগ নেই। আর বন্ধ ঘরে আগুন জ্বালানোর জন্য ৫ ভাগ গ্যাসের সঙ্গে ১৫ ভাগ বাতাসের মিশ্রন দরকার। কিন্তু তিতাসের গ্যাস বাতাসের চেয়ে হালকা হওয়ায় তা উড়ে যায়। কাজেই এই ছোট পাইপের অল্প গ্যাস দিয়ে আগুন জ্বলা সম্ভব নয় বলে মনে করছে তিতাস কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রাজধানীর মগবাজারে গত ২৭ জুন মগবাজারে তিন তলা ‘রাখিনীড়’ নামের ভবনে বড় ধরনের বিস্ফোরণ ঘটলে ১১ জনের মৃত্যু হয়। গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। কিন্তু তিতাস প্রথম থেকেই বলে আসছে, পাইপের গ্যাস নয়, এলপিজির লিকেজ থেকে হতে পারে এই বিস্ফোরণ। ওই ঘটনায় তিতাস, বিস্ফোরক পরিদফতর, পুলিশ, ফায়ার সার্ভিস পৃথক পৃথক তদন্ত কমিটি করেছে।
এমএসএম / এমএসএম
শান্তিনগরে অনুমোদনহীন ১১ তলা ভবন
রোবটিক্স-অটোমেশনে চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতি
বন মামলার নথি বদল: সংবাদ প্রকাশের পর তদন্তের নির্দেশ
বঙ্গোপসাগর ঘিরে ভুরাজনীতিঃ বাংলাদেশ কী করবে?
ডিএইতে পরিবর্তনের চেষ্টা করেছি : মহাপরিচালক আব্দুর রহিম
বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: পদ আঁকড়ে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ
নিরাপত্তা ঘাটতি, ক্ষতিপূরণহীন পরিবার আর অপূর্ণ সুপারিশ
সার সংরক্ষণ সক্ষমতা বাড়ল বিএডিসির
নদী বন্দর শাখার সাবেক পরিচালক এ.কে এম আরিফ উদ্দিন নারী কেলেঙ্কারিতে বরখাস্ত হওয়ার ৩০ দিনের মধ্যেই অন্য বিভাগে পদায়ন
ই-জিপি ছাড়াই, মেট্রোরেলের টেন্ডার
প্রকৌশল বিভাগে ঘুষের বিনিময়ে পদোন্নতির অভিযোগ
রাজধানীর গুলশান-বনানী স্পা সেন্টারের আড়ালে ভয়ঙ্কর অপরাধীদের আখঁড়া