ফরিদপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে এগারোটায় ফরিদপুর প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে মূল বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সদস্য সচিব সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এর আহবায়ক সামসুদ্দিন তালুকদার।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশে চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৩ বছরে রূপান্তরে সম্প্রতি ডা. দীপু মনির এমপির বক্তব্যের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন থেকে বলা হয়, বিগত ২২ বছর ধরে সফলতার সাথে এই কোর্স চলছে এবং দেশে ও বিদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সমাদৃত হচ্ছেন। সেই সময়ে কোন গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে শিক্ষামন্ত্রী এ ধরনের বক্তব্য দিচ্ছেন সেটি নানান প্রশ্নের জন্ম দিচ্ছে। বৈশ্বিক কর্মবাজারে নানা বিবেচনায় যখন ভারত ও পাকিস্তানে এ কোর্সের মেয়াদ চার বছরে উন্নীত করা হচ্ছে বিশ্বের অনেক দেশ এই কোর্সের মেয়াদ চার বছর বা তারই বেশি। এমতাবস্থায় কি কারনে অভিভাবকদের অর্থ সাশ্রয়ের খোঁড়া যুক্তি নিয়ে শিক্ষামন্ত্রী বাংলাদেশের এই কোর্সের মেয়াদ চার থেকে তিন বছর মেয়াদী করা অযৌক্তিক ও হাস্যকর। এ ধরনের স্বার্থান্বেষী চক্রান্ত থেকে বেরিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী কারিগরি শিক্ষা সম্প্রসারণ পলিটেকনিক শিক্ষা ব্যবস্থার তীব্র শিক্ষক স্বল্পতা নিরসন, ল্যাব, ওয়ার্কশপ, ক্লাসরুম সংকট নিরসন সহ জাতীয় শিক্ষানীতি ২০১০ এর অভীষ্ট লক্ষ বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রীর প্রতি আহ্বান জানান হয়।
এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল ইসলাম মিন্টু , ফরিদপুর জেলা শাখার কাউন্সিলর আজিজুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক শামসুল আলম মনি, কাউন্সিলর মোজাম্মেল হোসেন মৃধা, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক নুরুল হক মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied