মান্দায় বিধাবাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা
নওগাঁর মান্দায় চুরি করতে গিয়ে এক চোর বিধাবাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার পরানপুর ইউপির কালাচিতা গ্রামে।
আহত বিধাবা মঞ্জুয়ারা বেওয়া (৬০) কালাচিতা গ্রামের মৃত লবির উদ্দিন সরদারের স্ত্রী।অভিযুক্ত চোর উজ্জল হোসেন (৩৫) একই গ্রামের জয়েন উদ্দিন ওরফে চেরুর ছেলে।জানাগেছে, বিধাবা মঞ্জুয়ারা বেওয়া স্বামী মারা যাওয়ার পর থেকে একাই তার বাড়িতে বসবাস করেন। তার একটি মেয়ে সেও জামাইয়ের সঙ্গে ঢাকায় থাকেন। সেই সুযোগে চোর উজ্জল হোসেন শুক্রবার গভীর রাতে বিধাবার বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। চোরকে বিধাবা দেখে ফেললে, তার হাতে থাকা চাপাতি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করেন। এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশী শরিফুল ইসলাম ও জবা বেগম এগিয়ে আসলে চোর উজ্জল হোসেন পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ ওরফে মামুনের ক্ষমতার জোরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন উজ্জল। স্থানীয়রা তাকে ধরতে চাইলে ইউপি সদস্য নিষেধ করেন।
তারা আরও জানান, বিধাবার মাথার ১৪ টি স্থানে চাপাতি দিয়ে আঘাত করেছেন। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা অসংখ্যজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আসেন তিনি।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এরকম ঘটনা শুনেছি, তবে এখনোও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে