ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজপথই আওয়ামীলীগের ঠিকানাঃ বাবর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ২:৩৫

যুবলীগের কেন্দ্রেীয় কমিটির সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, আওয়ামীলীগের ইতিহাস ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। আওয়ামীলীগের ত্যাগের ইতিহাস ছাড়া স্বাধীন বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। কারণ আওয়ামীলীগের হাত ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে। রাজপথে আওয়ামী লীগের জন্ম আর রাজপথই শেষ ঠিকানা।  রাজপথে রক্ত দিয়ে আওয়ামীলীগ এদেশ যেমন প্রতিষ্ঠা করেছে প্রয়োজন হলে তেমনি রক্ত দিয়ে এই দেশ ও জনসাধারণকে রক্ষা করবে। আজকের দিনে অনেক সংগঠন রাজপথ দখলে নেওয়ার হুমকি দেয়। তাদের প্রতি হুশিয়ারী দিয়ে তিনি বলেন, দেশের সংকটে, দূর্যোগে, দু:সময়ে রাজপথ প্রকম্পিত করা গণ মানুষের সংগঠন আওয়ামীগ। রাজপথ সবসময় আওয়ামীলীগ দখলে রেখেছে। আওয়ামীগই আগামী দিনেও  দেশের সঙ্কটে জনগণকে সাথে নিয়ে রাজপথ দখলে রাখবে। এসময় তিনি ১৫ আগস্টে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল শহীদের প্রতি এবং ২১ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান। 
গত শনিবার বিকেলে নগরীর এনায়েত বাজার মোরে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলার প্রতিবাদে যুবলীগ, স্বেচ্ছাসেক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে   আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সুজিত ঘোষ, আব্দুস সুক্কুর, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোরশেদুল আলম, আমিনুল ইসলাম শাহানুর, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ফরিদ, তৌহিদুল ইসলাম মিথুন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশ, কোতয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইমরান হোসেন সাজেন, শুভ দত্ত, অন্তর হোড়, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা গোবিন্দ দত্ত, আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত স্বেচ্ছাসেবকলীগ নেতা  একেএ মাসুদ, বাবুল দে, মান্না দে, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ হাসান, দেলোয়ার হোসেন রুবেল, নাজিম উদ্দীন, মোস্তফা আমান, ইয়াছির আরাফাত রিকু, ফারহান উদ্দীন খান, তৌহিদুল করিম ইমন, ইমতিয়াজ বাবর, পিয়াল দে, জাহেদ অভি, সালাহ উদ্দীন সাইদ, প্রলয় চৌধুরী প্রমূখ।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী