ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কানে ধরাইনি, মুখের মাস্ক ঠিক করছিলেন তিনি : এসিল্যান্ড দাগনভূঞা


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ৪-৭-২০২১ রাত ১১:১৬
অভিযান চলাকালীণ ‍বৃদ্ধকে কানে ধরাইনি, মুখের মাস্ক ঠিক করছিলেন তিনি। এমনটাই জানিয়েছেন দাগনভূঞা সহকারী কমিশনার (ভূমি) গাজ্জালা পারভীন রুহী।
 
তিনি তার অফিসিয়াল ফেসবুক আইডিতে আরো জানান, আজ ৪ জুলাই অফিসিয়াল ফেসবুক আইডি থেকে লকডাউন বাস্তবায়নে পরিচালিত মোবাইল কোর্টের পোস্টকৃত ছবি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। প্রকৃত ঘটনা এই যে, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তালতলী বাজারে জনৈক ব্যক্তি তার চায়ের দোকানে অর্ধেক শাটার বন্ধ করে ৫-৬ জনের নিকট চা বিক্রি করছিলেন। সে সময় তিনি মাস্ক পরিহিত ছিলেন না। তাকে মাস্ক পরতে অনুরোধ করা হলে তিনি মাস্ক পরিধান করেন। মাস্ক পরিধানরত অবস্থায় তার ছবিটি তোলা হয়। এ সময় অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিতান্তই ছবিটির ভুল ব্যাখ্যা করা হয়েছে।
 
পরিশেষে, সকলকে বিদ্যমান করোনা ভাইরাসজনিত রোগ সংক্রমণ প্রতিরোধে লকডাউন কার্যকরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমাদের সাথে থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।
 
উল্যেখ্য, আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লকডাউনে দোকান খোলা রাখায় এক বৃদ্ধকে কান ধরিয়ে শাস্তি দিয়েছেন বলে একটি ছবি ভাইরাল হতে দেখা যায়।

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত