ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় অসহায় ব্যক্তির গাছ কেটে জমি দখলের চেষ্টা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ২:৫০

নওগাঁর মান্দায় এক অসহায় ব্যক্তির গাছ কেটে জমি দখলেল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত জমি মালিক সেকেন্দার আলী গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে জমি দখলের চেষ্টা করছেন, এমন অভিযোগ ভূক্তভোগী পরিবারের।ভূক্তভোগী, সেকেন্দার আলী উপজেলার ভালাইন ইউপির বেজোড়া গ্রামের মৃত আঙ্গালু মন্ডলের ছেলে। অপরদিকে জমি দখলবাজরা হলেন, একই গ্রামের মৃত মহির উদ্দিন মন্ডলের ছেলে কাশেম আলী গং।

জানাগেছে, আর এস খতিয়ান মূলে ১৯৫৯ খ্রিষ্টাব্দের পূর্বে আঙ্গালু,জাঙ্গালু এবং মহির অংশীদার ছিলেন। এরপর ২২ শে ডিসেম্বর ৫৯ খ্রিষ্টাব্দে ১০১২ নং দলিল মূলে মহির উদ্দিন ১৯ শতক জমি আব্দুল গফুর নামে এক ব্যক্তির নিকট বিক্রয় করে নিঃশর্ত হন। নিঃশর্ত হওয়া স্বত্বেও মহির উদ্দিন মন্ডলের ছেলে কাশেম আলী গংরা উক্ত জমির গাছ কেটে ফেলেন এবং প্রকৃত জমির মালিক সেকেন্দার আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দখলের পাঁয়তারা করে যাচ্ছেন।

এব্যাপারে ভালাইন ইউপি সদস্যরা জানান, ঘটনার কয়েকদিন পূর্বে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে ইউনিয়ন পরিষদ সেকেন্দার আলী গংদের কাগজ পত্র সঠিক হওয়ায় তার সপক্ষে রায় প্রদান করেন। কিন্তু সেই রায়কে উপেক্ষা কাশেম আলী গংরা অন্যায় ভাবে জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন।

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শাহিনুর রহমান বলেন, গাছ কাটা সংক্রান্ত বিষয়ে  একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬