মুন্সীগঞ্জে এলজিএসপির অগ্রগতি ও অর্জন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
লোকাল গভর্ন্যাস সাপোর্ট প্রজেক্ট -৩ ( এলজিএসপি)-এর জেলা পর্যায়ে অগ্রগতি ও অর্জন বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে পায়াকট বাংলাদেশের বাস্তবায়নে বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সভাকক্ষে উক্ত অনুষ্ঠানেের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। অবহিতকরণ কর্মশালায় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান সভাপতিত্ব করেন।
এলজিএসপি প্রজেক্টের বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর অফিসার মোবাশ্বের হোসেন খন্দকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী কমিশনার তাহমিনা আক্তার। প্রকল্পের নানাবিধ কার্যক্রম তুলে ধরে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি এনামুল আহসান।
জানা যায়, উক্ত প্রকল্পের লক্ষ ও উদ্দেশ্য, প্রকল্পের অংগসমুহ যেমন - ইউনিয়ন পরিষদ অনুদান, ( মৌলক থোক বরাদ্দ, দক্ষতা ভিত্তিক বরাদ্দ, প্রকল্পের কার্যক্রম, গ্রহনযোগ্য ও অগ্রহনযোগ্য স্কিম, পৌরসভায় অনুদান বরাদ্দ, প্রকল্পের প্রধান প্রধান অর্জন সমুুহ, উল্লেখযোগ্য অর্জনসমুহ, সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ান, সহ নানা বিষয় তুলে ধরে উন্মুক্ত আলোচনা করা হয়।
পরবর্তীতে এলজিএসপি এর কার্যক্রম প্রাতিষ্ঠানিকীকরণ টেকসইকরনের কৌশল এর উপর দলীয় আলোচনা হয়,, যেখানে ৪ টি গ্রুপে এই প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে দলগতভাবে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সরকারি হরেগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. কামরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) মিনহাজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মুহাম্মদ আল জুনায়েদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহিদ ই হাসান তুহিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কর্মকর্তা , বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হীরুসহ সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও অন্যরা।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied