ভেজাল মসলা তৈরির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা
মুন্সীগঞ্জে ভেজাল মসলা তৈরির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদরের মুন্সীরহাট এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় দুটি মসলার মিলে মনিটরিংকালে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ, মরিচ, বেসন ভেঙে গুঁড়া করা হচ্ছে। নিম্নমানের হলুদ ও মরিচকে ভাঙিয়ে চকচকে ও রঙিন করার জন্য যথাক্রমে হলুদ ও লাল টেক্সটাইল কালার মেশানোর সময় মিল দুটির কর্মচারীদের হাতেনাতে ধরা হয়।
হলুদ ও মরিচের গুঁড়ায় নন-ফুডগ্রেড রং মেশানো ভোক্তা অধিকারবিরোধী অপরাধ। এ অপরাধের কারণে ফিরোজা মসলা তৈরির কারখানাকে ১০ হাজার এবং শাহালম মসলা তৈরির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীরহাট বাজার কমিটির নেতৃবৃন্দ সহযোগিতা করেন।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied