নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ
ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে মোটরসাইকেলসহ বেশ কয়েকটি বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সরেজমিন জানা যায়, উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামের (সাবেক ইউপি সদস্য) সালাম মাতুব্বর (৬২) ও একই গ্রামের আরেফিন খানের (৭০) সাথে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে (১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে আরফিন খানের সমর্থক মাজেদ খান (৪৬), আয়নাল শেখ (৪০), বাবুল খান (৩৮), স্বাধীন মোল্যা (২০)-সহ দুই শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সালাম মাতুব্বরের লোকদের ওপর হামলা চালায়। এতে সালাম মাতুব্বরের সমর্থক, খলিল শেখ (৬০), রাজ্জাক শেখ (৫৫), জোহরা খাতুন (৭৫), ও ওসমান শেখ (৫৯) নামের ৪ জন আহত হন। হামলাকারীরা সালাম মাতুব্বরের সমর্থকদের প্রায় ৮-১০টি বাড়ি-ঘর ভাংচুর করে।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ঘটনাটি আমি ওসি সাহেবের মাধ্যমে জানতে পেরেছি।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান