মুন্সীগঞ্জে ওএমএসের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলায় ওএমএস কার্যক্রমের আওতায় ৩০ টাকা কেজি মূল্যে প্রতিজনকে ৫ কেজি করে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বৃহষ্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদরের যোগিনীঘাট এলাকায় আবুল হোসেন ডিলার পয়েন্টে ওএমএসের আওতায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
মুন্সীগঞ্জ শহর, পৌরসভা, মিরকাদিম পৌরসভা, মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকার ১৫টি স্থানে ডিলারের মাধ্যমে চাল বিক্রি শুরু করা হয়েছে। ১৫ জন ওএমএস ডিলারের মাধ্যমে সপ্তাহে ৫ দিন করে ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে । ছুটির দিন ব্যতীত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে উক্ত কার্যক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া, উপজেলা পরিষদের চেয়্যারম্যান আনিসউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাউন মো. আল জুনায়েদ, সদর উপজেলা সহকারী কমিশনা (ভূমি) হাছিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব উছেন মে, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেনসহ অনেকে।
তথ্যসূত্রে জানা যায়, ওএমএসের আওতায় পুরো জেলায় ৩ মাস এ কাযর্ক্রম চলমান থাকবে। মোট ২৫ জন ডিলারের মাধ্যমে ৩ মাসে ৬ লাখ ৬০ হাজার জন উপকারভোগী পাবেন এই চাল।
এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন