ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ১১ বছর পর মজিবর হত্যা মামলার রায় ১৫ সেপ্টেম্বর


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ৩:১১
ফরিদপুরের সালথা উপজেলার আলোচিত ব্যবসায়ী মজিবর রহমান মিয়া হত্যা মামলার রায় ঘোষণার দিন ঠিক করা হয়েছে। টানা ১১ বছর পর আগামী ১৫ সেপ্টেম্বর ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্তের এই রায় ঘোষণা করার কথা রয়েছে বলে জানা গেছে। 
 
ব্যবসায়ী মজিবর রহমান মিয়া উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী গ্রামের মৃত ফকরদ্দীন মিয়ার ছেলে এবং দৈনিক কালের কণ্ঠ ও ঢাকা টাইমসের সালথা-নগরকান্দা প্রতিনিধি নুরুল ইসলামের বাবা।
 
ফরিদপুর জজকোর্টের আইনজীবী জয়নাল আবেদিন জানান, আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করেছি। যদিও আসামিপক্ষের আইনজীবী তাদের খালাস চেয়ে যুক্তি তুলে ধরেন। মামলার ২২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীরা মামলার সত্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছেন, বিধায় আশা করি আলোচিত এই মামলায় আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে।
 
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন বকুল মিয়া জানান, গত সোমবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করে আদালত। এ মামলার ৭ আসামির মধ্যে প্রধান আসামি হিমেল খান পলাতক রয়েছেন। বাকি আসামিদের উপস্থিতিতে আদালতে যুক্তিতর্ক উপস্থাপিত হয়।
 
মামলার বাদী সাংবাদিক নুরুল ইসলাম  জানান, আমার বাবার খুনের সঙ্গে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। অপরাধীরা যেন কেউ খালাস না পায়। একটা দৃষ্টান্ত স্থাপন হোক, যেন আর কেউ আমার বাবার মতো হত্যার শিকার না হন।
 
উল্লেখ্য, হত্যাকাণ্ডের ঘটনার আগে মামলার প্রধান আসামি হিমেল খান খুনের শিকার ব্যবসায়ী মজিবর মিয়ার ছেলে রেজাউল মিয়ার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় মজিবর মিয়া হিমেলের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা করার পর ২০১০ সালের ২৪ অক্টোবর গভীর রাতে আসামিরা মোটরসাইকেল ফেরত দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে গাছের সাথে বেঁধে রাখে। ওই ঘটনায় হিমেল খান, আলমগীর খান, জুয়েল খান, সোহেল খান, সাকিল খান, আজগর খান ও ইলিয়াস মোল্যাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মজিবর মিয়ার ছেলে সাংবাদিক নুরুল ইসলাম।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান