ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

নগরকান্দায় ওমর ফারুকের শিকলবন্দি জীবন


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ৪:৫৮

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদবেড়া গ্রামে ৩ বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন ওমর ফারুক (৫০)। তার পিতার নাম মৃত শেখ আমিন উদ্দিন।

তার মা রাশেদা বেগম বলেন, আমার ছেলে ওমর ফারুক বিয়ের আগে গভীর রাতে বাড়ির পাশের ফসলি মাঠে চলে যায় এবং ধানক্ষেতের নাড়া পুড়িয়ে বাড়িতে এসে সকাল থেকেই বাড়িঘর, আসবাবপত্র ভাংতে থাকে। তাবিজ-কবজ ও অনেক চিকিৎসার পর ছেলে আমার ভালো হয়। বিয়ে করিয়ে দেই, সংসার গড়ে তোলে। তার একটি মেয়ে মারা যায় এবং বর্তমানে এক ছেলে ও একটি মেয়ে রয়েছে।

তিনি আরো বলেন, ওমর ফারুক তিন বছর আগে আবার পাগল হলে দুই-তিনবার পাবনা মানসিক হাসপাতালে নিলেও ভালো না হওয়ায় কারো কোনো ক্ষতি যাতে না করতে পারে বা কোথাও চলে না যায়, তাই  আজ প্রায় তিন বছর ধরে শিকলবন্দি করে রাখছি। পাগল হওয়ায় তার বউ তাকে ছেড়ে চলে যায়। তবে পাগল হলেও ওমর ফারুক তার নাম ও পঞ্চম শ্রেণিতে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে গুনে বলে হিসাব মিলিয়ে দেয়।

বাড়ির পাশে নির্জন জায়গায় একটি টিনের খোলামেলা ছাপড়া ঘরে তিন বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন ওমর ফারুক। পরনে কোনো কাপড় নেই, একা বসে নিজের সাথে কথা বলে সময় পার করছেন তিনি।

তার মা রাশেদা বেগম ওমর ফারুমের দেখাশোনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার একটি ঘর তিনি পেয়েছেন। ওমর ফারুকের মা তার সন্তানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের কাছে সাহায্যের আবেদ করেন।

এমএসএম / জামান

বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা

পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম

নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা