ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জামায়াত-বিএনপির নৈরাজ্যকারীদের রুখতে শ্রমিক লীগের রাজপথে থাকার ঘোষণা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৩:২

সারাদেশে বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফরিদপুর জেলা শ্রমিক লীগের উদ্যোগে সমাবেশ হয়েছে। শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশ জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক গোলাম মো. নাছিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ কেএম আজম খসরু।

অনুষ্ঠানে প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব ইমান আলী মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। গত এক সপ্তাহে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি সরকারকে বেকাদায় ফেলার চেষ্টা করছে। কিন্তু তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না উল্লেখ করে রোববার থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে শ্রমিক শীগ নেতাকর্মীরা রাজপথ দখলে থাকবে বলে ঘোষণা দেন বক্তারা। 

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান