মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের নগদ অর্থ বিতরণ
মুন্সীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ রেড ক্রিসেন্ট ভবন মিলনায়তনে বেলা ১১টায় পৌর এলাকার মোট ১০০ পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মুন্সীগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মহিউদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মতিউল ইসলাম হিরু।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিটের সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান গাজী, কার্যকরী সদস্য অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, পৌর কাউন্সিলর নার্গিম আক্তার, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, মো. আয়নাল হক স্বপন প্রমুখ।
ক্ষতিগ্রস্ত, স্বল্প আয়সম্পন্ন পরিবার, প্রতিবন্ধী, নারী ও শিশুপ্রধান পরিবারকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারের মাঝে ৪ হাজার ৫০০ টাকা করে ১০০ পরিবারের মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকা দেয়া করা হয়।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন