ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু : তদন্ত কমিটি গঠন, ৪ জনকে শোকজ


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ১২:০
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাজনিত অবহেলার কারণে রোগীর মৃত্যুর ঘটনায় ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালট্যান্ট  ডা. রাজীব পালের নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়।  কমিটিকে আগামী ১২ সেপ্টেম্বরের  মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 
 
এ ঘটনায়  ডাক্তার-নার্সসহ ৪ জনকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা যায়, গত সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দিকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল হামিদ (৫০) কর্তব্যরত  ডাক্তার ও নার্সদের চিকিৎসাজনিত অবহেলার কারণে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান বলে দাবি করেন স্বজনরা।
 
মৃত আবুল হোসেনের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর শনিবার রাত ১২টায় মো. আব্দুল হামিদ শ্বাসকষ্ট নিয়ে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভর্তি হওয়ার পর থেকে শ্বাসকষ্ট বেড়ে রোগীর অবস্থার অবনতি হতে থাকে। এমতাবস্থায় গত রোববার (৪ নভেম্বর) বিকেলে রোগীর শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রচণ্ড যন্ত্রণায় রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় রোগীর স্ত্রী নার্সিং স্টেশন বন্ধ পেয়ে ডাক্তার ও নার্সদের অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে নার্সকে পেলে স্বামীকে দেখার জন্য অনেক অনুরোধ করেন। এতে গুরুত্ব না দিয়ে ডাক্তার রাউন্ডে এলে দেখবেন বলে সান্ত্বনা দেন। এমতাবস্থায়  রাত ১১টায় রোগীর শারীরিক অবস্থা আরো অবনতি হলে ডাক্তার আসার পর রোগী মৃত্যুবরণ করেন।
 
এদিকে, রোগীর মৃত্যুর ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতালে তাৎক্ষণিক তীব্র প্রতিবাদ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা স্বাক্ষর দিয়ে রোগীর লাশ নিতে অপারগতা প্রকাশ করে থানায় মামলার সিদ্ধান্ত নেন। রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূধন ধর রোগীর স্বজনদের সান্ত্বনা দেন এবং সঠিক তদন্তের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থার আশ্বাস দেন।
 
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূধন ধর বলেন, চিকিৎসায় অবহেলা জানতে পেরে ইতোমধ্যে ডাক্তার-নার্সসহ চারজনকে শোকজ করা হয়েছে। এছাড়াও  চিকিৎসকদের অবহেলার কারণে রোগীর মৃত্যুর ঘটনা কতটুকু সঠিক তা প্রমাণ করতে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালট্যান্ট  ডা. রাজীব পালের নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার হয়েছে।  আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন পেশ করবে।   
 
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন বলেন, জগন্নাথপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী মারা যাওয়ার কথা জানতে পেরেছি। এ ব্যাপারে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়েছে।  কমিটিকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  প্রতিবেদনে কেউ দায়ী থাকলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত