খালিয়াজুরীতে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
‘মুজিবর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশের ন্যায় খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রবিউল আওয়াল শাওনের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খালিয়াজুরী উপজেলার ২নং চাকুয়া ইউনিয়নে সাগর সরকার জয়ের নেতৃত্বে ১৪নং চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ উদ্ধোধন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা সাগর সরকার জয় বলেন, খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়ে পর্যায়ক্রমে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, বৈশ্বিক বিরূপ জলবায়ু পরিবর্তনের একমাত্র কারণ বৃক্ষ নিধন। অপরিকল্পিত বৃক্ষ নিধনের ফলেই প্রকৃতির বিরূপ আচরণ পরিলক্ষিত হচ্ছে। তাই আমাদের উচিত একটি বৃক্ষ নিধনের পূর্বে আরো তিনটি বৃক্ষ রোপণ করা। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় এবং অপরূপ সবুজের এই সমারোহ টিকিয়ে রাখতে বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণের এ কর্মসূচি পালনে সকলের সহযোগিতা কামনা করছি।
এমএসএম / জামান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত
Link Copied