ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, আহত ২০


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ৩:৪৭
ফরিদপুরে বঙ্গবন্ধু গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খেলোয়াড়সহ ২০ জন আহত হয়েছেন। আহত সবাইকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। 
 
রণকাইল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুভদ্র কুমার সরকার ও সহকারী শিক্ষক মো শাজাহান জানান, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে রণকাইল উচ্চ বিদ্যালয় বনাম পূর্ব খাবাসপুর বায়তুল মোকাদ্দাম ইনস্টিটিউটের মধ্যকার খেলাটি ফরিদপুর জিলা স্কুলের অভ্যন্তরীণ পেছনের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার পূর্বেই স্কুল মাঠের খেলোয়াড়দের বয়স নির্ধারণী যাচাই-বাছাই শুরু হয়। ওই যাচাই-বাছাইয়ে বায়তুল মোকাদ্দাম ইনস্টিটিউটের বেশ কয়েকজন খেলোয়াড় বাতিল হয়ে যায়। বাতিল হয়ে যাওয়ায় খেলায় হেরে যাবে বুঝতে পেরে স্কুল টিমের কয়েকজন শিক্ষক রণকাইল উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর  অতর্কিতভাবে বহিরাগত  হৃদয়সহ একাধিক ব্যক্তি ও বায়তুল মোকাদ্দম  ইনস্টিটিউটের জামায়াতপন্থী কয়েকজন শিক্ষক এ হামলা চালায়।
 
রণকাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া জানান, খেলা শুরু হওয়ার পূর্বে যাচাই-বাছাইয়ে পূর্ব খাবাসপুর বায়তুল মোকাদ্দাম ইনস্টিটিউটের কিছু খেলোয়াড় বয়সের কারণে বাতিল হয়ে যায়। ওই বিষয়ে ক্ষুব্ধ হয়ে ও হেরে যাওয়ার আশঙ্কায় আমাদের খেলোয়াড়দের ওপর হামলা চালিয়ে মাসুদ, মনিরুজ্জামান, সাঈদ খান, আবুল হোসেন (ছোট), আতিয়ার ফকির, সোহানসহ ২০ জনকে গুরুতর আহত করে। আমি তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানায় ফোন করলে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে এবং আহতদের সদর হাসপাতালে চিকিৎসা সেবার ব্যবস্থা করে। 
 
তিনি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থার দাবি জানান। 

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান