ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিদায়বেলায় সম্মাননা পেলেন বেজার পবন চৌধুরী


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ২:৪৮

বেজার বিদায়ী নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীকে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ‌ থেকে গতকাল সোমবার (৫ জুলাই) বঙ্গবন্ধু শিল্পনগরীতে আজীবন সম্মাননা প্রদান করা হয়। আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল মান্নান খান ‍এবং সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুস সামাদ।

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মান্নান খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে বিশ্বনন্দিত নেত্রী ১৮ কোটি মানুষের ঠিকানা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যেসব অগ্রসেনানী তার দুই হাতের উন্নয়নের কারিগর হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার মধ্যে পবন চৌধুরীর অবদান অনস্বীকার্য। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ যতদিন থাকবে ততদিন পবন চৌধুরীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আলাপচারিতায় পবন চৌধুরী বলেন, বাংলাদেশে প্রথম ইলেট্রিক গাড়ি তৈরির কারখানা এই বঙ্গবন্ধু শিল্পনগরীতে গড়ে উঠছে, যা বাংলাদেশ ও বহির্বিশ্বে সম্মান বয়ে নিয়ে আসবে।

আজীবন সম্মাননা প্রদান কালে আরো উপস্থিত ছিলেন- মহাব্যবস্থাপক (যুগ্ম-সচিব) মো. হাসান আরিফ, উপ-ব্যবস্থাপক (সিনিয়র সহকারী সচিব) ফজলে এলাহি ওলী, উপ ব্যবস্থাপক (সিনিয়র সহকারী সচিব) সেঁজুতি বড়ুয়া, উপ-ব্যবস্থাপক (সিনিয়র সহকারী সচিব) ফারজানা আলম এবং সোশ্যাল স্পেশালিস্ট মো. আব্দুল কাদের খান, মো. আমজাদ হোসেন, (সহকারী ব্যবস্থাপক) বঙ্গবন্ধু শিল্প নগরী, আফজাল হোসেন, (সহকারী প্রকৌশলী), রবিউল ইসলাম (সহকারী প্রকৌশলী) বঙ্গবন্ধু শিল্পনগরী, সৈয়দ আব্দুল্লাহ আল মামুন (নির্বাহী পরিচালক) মডার্ন স্ট্রাকচারাল স্টিল লিমিটেড, মো. কামাল হোসেন প্রজেক্ট ম্যানেজার (ইপিইসি), মো. নূরুন নবী মানিক, প্রজেক্ট ম্যানেজার (মুড ট্রেডিং করপোরেশন), আব্দুল্লাহ আল-মামুন (প্রজেক্ট ইঞ্জিনিয়ার) বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মো. সাইফুল ইসলাম (সিনিয়র সাইট ইঞ্জিনিয়ার) বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত