ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে অর্থ আত্মসাৎ মামলায় পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালককে কারাগারে


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ২:৪৪
অর্থ আত্মসাতের মামলায় ফরিদপুরের বে-সরকারি উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক নির্বাহী পরিচালক  মো. অলিয়ার রহমান খানকে কারাগারে প্রেরণ করেছে  আদালত।বৃহস্পতিবার  বিকেলে ফরিদপুরের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আব্দুল হামিদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
 বিকালে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, পল্লী প্রগতি সহায়ক সমিতির কর্মকর্তা-কর্মচারীদের গ্রাচুয়েটির ৫০ লাখ টাকা চেকের মাধ্যমে তুলে আত্মসাৎ করেন মর্মে তার নামে একটি মামলা করেন সংস্থাটির বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কুদ্দুসুর রহমান। যার মামলা নং: সদর সিআর-৮৪৪/২০২২। এ মামলায় হাইকোর্ট থেকে  ৬ সপ্তাহের জামিনে ছিলেন অলিয়ার রহমান।  বৃহস্পতিবার দুপুরে আইনজীবীর মাধ্যমে ফরিদপুরের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী জানান, পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. অলিয়ার রহমান খানের বিরুদ্ধে এ পর্যন্ত অর্থ আত্মসাৎ এর তিনটি মামলা দায়ের করা হয়েছে। আরও কিছু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বাদী পক্ষের এ আইনজীবী।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান