ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী অসুস্থ থাকায় নগরকান্দায় সম্মেলন স্থগিত


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ৪:৪০
জাতীয় সংসদের উপনেতা ও আঃলীগের প্রেসিডিয়াম সদস্য  সৈয়দা সাজেদা চৌধুরী শারীরিক ভাবে অসুস্থ থাকায় আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে।
 
 ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত  চিঠি থেকে এ তথ্য জানা গেছে। তবে ওই পত্রে কোনো তারিখ উল্লেখ করা হয়নি।
 
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর-২ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের উপনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সংসদ উপনেতার অসুস্থ থাকার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে নগরকান্দা থানা শাখার ১২ সেপ্টেম্বরের সম্মেলন স্থগিত করা হলো। সম্মেলনের তারিখ ও সময় পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে জানিয়ে দেয়া হবে। এর আগে গত ১ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
 
উল্লেখ্য , ২০১৪ সালে এই কমিটি গঠিত হয়।তারপর  ২০১৯ সালের ১৬ নভেম্বর নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ফরিদপুর-২  আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। নগরকান্দার এম এন একাডেমি স্কুল মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে তা স্থগিত করা হয়।
 
ফরিদপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সুবল চন্দ্র সাহা ১১ নভেম্বর এক চিঠিতে ওই সম্মেলন স্থগিত করেছিলেন। কারণ হিসেবে তিনি দুই উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা নিয়ে নগরকান্দার সভাপতি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর বাবলু ও সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের অভিযোগের কথা উল্লেখ করেছিলেন। এর তিন বছরের মাথায় এবার স্থগিত  হলো নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান