পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া অক্সিজেন কন্সেন্ট্রেটর বাঘার ইউএনওর কাছে হস্তান্তর
করোনাকালীন পরিবেশে মৃত্যু যখন থেমে থাকছে না তখন মৃত্যুর মিছিল ঠেকাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহরিয়ার আলম করোনা রোগীদের জন্য চিকিৎসা সেবায় উপহার দিলেন অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন। আজ মঙ্গলবার (৬ জুলাই) সকালে বাঘা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার অফিস কক্ষে চারটি অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, থানার ওসি নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রাসেদ আহম্মেদ, সাবেক নেতা মাসুদ রানা তিলু ও কামাল হোসেন, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, হাসিনুর ইসলাম সজল, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজশাহী জেলা ছাত্রলীগ, বাঘা উপজেলা ছাত্রলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) সোহানুর রহমান সোহাগ।
বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ইসলাম বাবুল বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম রাজশাহীর বাঘা, চারঘাট, দুর্গাপুর, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নাটোরের লালপুর ও বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চার করে অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন করোনা রোগীদের চিকিৎসার জন্য উপহার দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বাঘা উপজেলা পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদ আহামেদ বলেন, অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিনটি বড় বড় হাসপাতালেও দেখা যায় না। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহরিয়ার আলম বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে এটি উপহার দিয়েছেন। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন দ্বারা করোনায় আক্রান্ত রোগীদের জীবন বাঁচবে। তারা সহজেই পরিবেশ হতে অক্সিজেন গ্রহণ করতে পারবে এবং অক্সিজেন সিলিন্ডার ব্যবহার কম হবে।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন করোনা রোগীদের চিকিৎসার জন্য উপহার দিয়েছেন প্রতিমন্ত্রী মহোদয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মোঃ.শাহরিয়ার আলমকে বাঘা উপজেলার পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এমএসএম / জামান
নন্দীগ্রামে মাদক ও ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৭
চাঁদপুরে ঈদুল ফিতরকে কেন্দ্র করে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নন্দীগ্রামে ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের
আলু চাষে বাড়তি খরচ,কম দামে বিক্রি- কৃষকদের হতাশা
গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার-১
নেছারাবাদে সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদে ‘বিচারের পরে বিষপান, বরিশালে চিকিৎসাধীন অটোরিকশাচালকের মৃত্যু
পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে ও দোষী ব্যাক্তির শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
পাবনায় আদালত চত্বরে পকেটমার, সামারি ট্রায়ালে ৬ মাসের কারাদন্ড
বড়লেখায় অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্ট অভিযানে জরিমানা
শিল্প বর্জ্যে বিষাক্ত হয়ে উঠেছে ধামরাইয়ের গাজিখালী নদী
ইঞ্জিন সংকটে নাজুক রেলওয়ে
মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ছাত্রদল সভাপতিকে কুপিয়েছে যুবলীগের কর্মীরা, গ্রেপ্তার-১
আরব আমিরাতে নিহত সালেহের পরিবারের খোঁজ নিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী
Link Copied