ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ঢাকায় মানববন্ধনে যাওয়ার পথে সলিমপুরের ৬৩ বাসিন্দা আটক


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ১২:১৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রশাসনের বাধার মুখে কোণঠাসা হয়ে পড়া অবৈধ বসতি গড়া এসব বাসিন্দারা এবার ঢাকায় যাচ্ছিলেন প্রতিবাদী মানববন্ধন করতে। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশিদূর এগোতে পারেননি তারা। সীতাকুণ্ড থানা এলাকা পার হতেই পুলিশর হাতে আটক হতে হয়েছে মানববন্ধনের উদ্দেশ্যে ঢাকার পথে রওনাকারী ৬৩ বাসিন্দাকে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে সীতাকুণ্ড থানা এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশ। 
 
সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক বলেন, জঙ্গল সলিমপুর থেকে কিছু সন্ত্রাসী দুটি বাসে করে ঢাকা যাচ্ছে এমন খবরের ভিত্তিতে রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে শান্তি পরিবহন ও পাহাড়িকা পরিবহনের দুটি বাস থেকে সর্বমোট ৬৩ জনকে আটক করা হয়। আটককৃতদের সীতাকুণ্ড থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাম্প্রতিক সময়ে উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন করার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল বলে জানায়।
 
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর জেলা প্রশাসনের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা চালিয়ে যাচ্ছে সেখানকার অবৈধ বাসিন্দারা। এ নিয়ে দফায় দফায় প্রশাসনের সঙ্গে সংর্ঘষেও জড়িয়েছে তারা গত বুধবারের  সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন, পুলিশের উপর হামলা, কর্তব্য কাজে বাধা দেওয়াসহ মামলায় মোট ১০টি ধারা উল্লেখ করা হয়েছে।
 
সীতাকুণ্ড থানার এসআই শামীউর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলা দুটি দায়ের করেন। দুটি মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৩০/৪০ জনকে আসামি করা হয়।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ