আশুলিয়ার ধামসোনায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
রাজধানী ঢাকার পাশে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় ধামসোনা ইউনিয়নের ঘোড়াপীর মাজার আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের স্থায়ী মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান মন্ত্রীর নির্দেশে সারাদেশে সম্প্রীতি সমাবেশের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। তারই ধারা বাহিকতায় সন্ধায় ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্যদের উপস্থিতিতে এই সমাবেশ হয়। ধামসোনা ইউনিয়ন সম্প্রীতি কমিটির সমাবেশে মঞ্চ সঞ্চালনা করেন উক্ত কমিটির সদস্য সচিব মোঃ আমির হোসেন। এসময় কমিটির সভাপতি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট্রান সকলেই আমরা এদেশের নাগরীক। এখানে সবার অধিকার সমান কেউ ছোট কেউ বড় বা কারো অধিকার বেশী এরকম নয়। মুসলমানদের অনুষ্ঠানে যেমন সকল ধর্মের লোক আসতে পারবে তেমনী হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান তাদের আনুষ্ঠিকতায়ও সকল ধর্ম বর্ণের লোক যেন অবাধে অংশ নিতে পারে এমন মন মানুষিকতা ও সম্প্রীতি থাকতে হবে। পাশা পাশি দেশের সকল উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্য জাতীর সামনে তুলে ধরতে হবে। ভায়ে ভায়ে বা প্রতিবেশীর মাঝে যেমন মিল থাকে তেমনই সকল ধর্মের মানুষের মাঝেও মিল থাকা প্রয়োজন। ধামসোনা ইউনিয়ন সম্প্রীতি কমিটির সভা থেকে এমনটি আশাবাদ ব্যক্ত করা হয়েছে। উক্ত সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার মোঃ শফি উদ্দিন, হারুন মন্ডল, সাদেক হোসেন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ও কৃষকলীগ নেতা মিয়া আঃ রহিম,জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহম্মেদ, সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন,মহিলা আওয়ামী লীগের নেত্রী শামসুন্নাহার হেনা ও পতুল আক্তার সহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার