ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দার সাংবাদিকদের নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে পৌর মেয়রের বিরুদ্ধে মানববন্ধন


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২২ বিকাল ৫:৫৬
ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে নগরকান্দার পৌর মেয়র নিমাই চন্দ্র সরকারের করা অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলার সাংবাদিকরা। রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরকান্দা প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিকরা এ মানববন্ধন পালন করেন।
 
সমকাল প্রতিনিধি বোরহান আনিসের সভাপতিত্বে ও দিনকাল প্রতিনিধি শওকত আলী শরিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- দৈনিক খোলাচোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুব আহাদ, মানবজমিন প্রতিনিধি লিয়াকত হোসেন, খবরপত্র প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন, বাঙ্গালী সময় প্রতিনিধি মিজানুর রহমান মিজান, ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকিব, ফালগুনী টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু প্রমুখ।
 
এ সময় বক্তরা বলেন, সাংবাদিকরা সমাজের অসহায় নিপীড়িত সাধারণ মানুষের কথা তুলে ধরেন জাতির সামনে। দেশের উন্নয়ন চিত্রও পুরো বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। সেখানে সাংবাদিকদের নিয়ে নগরকান্দার মেয়রের করা অশালীন মন্তব্য ও ন্যক্কারজনক কটূক্তি সত্যিই পুরো সাংবাদিক সমাজকে হতাশ করেছে।
 
মেয়রের এমন আচরণের প্রতিবাদ জানিয়ে বক্তরা আরো বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিমাই সরকারকে তার ভুল স্বীকার করে পুরো সাংবাদিক জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আরো কঠোর থেকে কঠোরতম আন্দোলন কর্মসূচির ডাক দেয়া হবে।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- দৈনিক সকালের সময়, আবু নাছির, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শফিকুল খান জনি, দৈনিক খবর প্রতিনিধি রেজাউল করিম সেলিম, বাংলা টিভির প্রতিনিধি নজরুল ইসলাম, আনন্দ টিভি প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, এটিএন বাংলা টিভি প্রতিনিধি তৌহিদুল ইসলাম তুহিন, সময়ের আলো প্রতিনিধি মিজানুর রহমান মোল্লা, বাঙালী সময় প্রতিনিধি জাকির হোসেন জাকারিয়া, ভোরের পাতা প্রতিনিধি এস এম আক্কাস, নবরাজ প্রতিনিধি শামীম হোসেন,  খোলাকাগজ প্রতিনিধি ফয়সাল হোসেন, বঙ্গটিভি প্রতিনিধি মশিউর রহমান মিন্টু, বাংলা বাজার প্রতিনিধি শহিদুল ইসলাম, নবচেতনা প্রতিনিধি শাহিদুজ্জামান শাহিদ, আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ, ফরিদপুর কন্ঠ প্রতিনিধি হাবিবুর রহমান পান্নু, খোলাচোখের আসিফ মাহবুব আকাশ, বাংলা ৭১ প্রতিনিধি প্রশান্ত কুমার বিশ্বাস শিবু, গনমুক্তি প্রতিনিধি শাহজালাল, মানব দর্পন প্রতিনিধি সাইফুল ইসলাম সহ নগরকান্দায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ ।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ