মুন্সীগঞ্জে গ্রামপুলিশের মাঝে জেলা প্রশাসনের বাইসাইকেল বিতরণ
মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রামপুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে ২০২১-২২২ অর্থবছরের বাইসাইকেল, পোশাক ও বিভিন্ন সরঞ্জামাদ বিতরন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল উপস্থিত থেকে সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৬৬ জন গ্রামপুলিশের মাঝে সরঞ্জামাদি বিতরণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান। উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মো. আল জুনায়েদ, সিনিয়র সহকারী কমিশনার তাহমিনা আক্তার, ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর অফিসার মোবাশ্বের খন্দকার, সকল ইউনিয়ন পরিষদের সচবিসহ অন্যরা।
গ্রামপুলিশের দায়িত্ব ও কর্তব্য আরো সহজতর করার লক্ষেই বাইসাইকেল, পোশাকসহ অন্য সরঞ্জামাদি বিতরণ করা হয়।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন