ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গাঁজা এবং ফেন্সিডিলসহ ৪ জন র‍্যাবের হাতে আটক


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১২-৯-২০২২ রাত ৯:১৪

রাজধানীর হাজারীবাগ ঝাউচর বেড়িবাঁধ এলাকায় কাগজের কার্টন ও প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় লুকানো ৩৭৭ বোতল ফেনসিডিল এবং ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল-গাঁজা উদ্ধার কর হয়। এ সময় চার জনকে আটক করেছে র‌্যাব।

আটক ব্যক্তিরা হলেন– ইমরান হোসেন সাচ্চু (২৯), মোস্তাক আহমদ (৩৬), কামাল মিয়া (৩১), মো. লিটন (২৯)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ২৩ হাজার ৮৫০ টাকা।

র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারি চক্রের সদস্যরা মাদকের একটি চালান হাজারীবাগ ঝাউচর বেড়িবাঁধ এলাকায় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। মাদকের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রথমে অস্বীকার করে। পরে তল্লাশি করে তাদের কাছে থাকা বিভিন্ন কাগজের কার্টন ও প্লাস্টিকের বস্তার ভেতর থেকে উদ্ধার করা হয় ৩৭৭ বোতল ফেনসিডিল ও ৭ কেজি গাঁজা। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ১৩ লাখ ৪১ হাজার টাকা।

এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন