হরিণাকুণ্ডুতে অক্সিজেন ও সিলিন্ডার দিল নওয়াপাড়া গ্রুপ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ করোনা চিকিৎসাসামগ্রী দিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। দেশের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান নওয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে এই চিকিৎসাসামগ্রী দেয়া হয়। বুধবার দুপুরে ওই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কনকর্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার শাহিন জোয়ার্দার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব সামগ্রী তুল দেন। চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে- ১০টি অক্সিজেন সিলিন্ডার, ৩টি অক্সিজেন কনসেনট্রেটর, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, থার্মাল স্ক্যানার ও মাস্ক।
এর আগে উপজেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতালে আরো পাঁচটি অক্সিজেন সিলিন্ডার, পিপিইসহ করোনা চিকিৎসাসামগ্রী দেয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা কর্তৃপক্ষের কাছে এসব সামগ্রী তুলে দেন। এ সময় পৌরসভার মেয়র ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ. আরএমও ডা. অশরাফুল ইসলাম, ওসি আব্দুর রহিম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহামারী করোনা ভাইরাসের চিকিৎসার জন্য আইসিইউ বা কোনো করোনা ইউনিট না থাকায় গত রোববার উপজেলা পরিষদের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডারসহ করোনার চিকিৎসাসামগ্রী দিয়ে হাসপাতালে একটি করোনা ইউনিট চালু করা হয়েছে। বর্তমানে সেখানে করোনায় আক্রান্তরা চিকিৎসাসেবা নিচ্ছেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান