ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জয়রামপুর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযানে আটক ২


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ১০:৩৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলস্টেশনে দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় ২ জনসহ মোট ৫ জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) দামুড়হুদা  উপজেলার জয়রামপুর রেলস্টেশনে সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযানে এসআই রাজু ও এসআই সোয়াদ মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় দুজন এবং সাথে আরো তিনজনকে আটক করতে সক্ষম হয়।
 
এ সময় মোবাইল কোর্টে দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদক সেবন করার দায়ে দামুড়হুদার দশমী পাড়ার হেকমত ‍উল্লাহর ছেলে মেহেদী হাসান (২২) ‍এবং দামুড়হুদার খাঁ পাড়ার জমির উদ্দিন খাঁর ছেলে সাইদকে (৩২) ২০০ টাকা করে জরিমানা আদায় ও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়। ‍
 
এছাড়া অন্য তিনজনকে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলে‍া- দামুড়হুদার হাউলী গ্রামের নুহুর ছেলে আব্দুর রহমান (২২) ও শহিদুলের ছেলে ইনামুল (২২) ‍এবং দামুড়হুদা পুরাতন বাজারপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে সুমন (২০)।
 
এ সময় মোবাইল কোর্টের  নেতৃত্বে ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। সহযোগিতায় ছিল দামুড়হুদা মডেল থানার একটি টিম।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ