খুলনার চার হাসপাতালে প্রাণ গেল ২২ জনের
খুলনার চার হাসপাতালে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে করোনায় ২১ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন এবং আবু নাসের হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃতরা হলেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গার ঝর্ণা বেগম (৬০), লবনচরার রুমানা বেগম (৭১), বটিয়াঘাটার নারায়ন চন্দ্র (৮০), ফকিরহাটের সুনীল রায় (৭৫), যশোর সদরের ঝুমুর বেগম (৪৫), কেশবপুরের সুশান্ত কুন্ডু (৫৫), একই উপজেলার শরীফা (২৭), নড়াইলের নরাগাতীর এসএম বোরহান হোসেন (৪৫) ও বাগেরহাটের বাসাবাটির আ. হামিদ (৮৭)।
হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৯ জন। যার মধ্যে রেডজোনে ১১৬ জন, ইয়ালোজোনে ৩৪ জন এবং আইসিইউতে ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর মুসলমানপাড়ার নাসরিন আরা বেগম (৪৫), বানরগাতির মো. আব্দুল হাই (৬৭), টুটপাড়ার নাসিমা বেগম (৪৬), ডুমুরিয়ার উম্মে কুলসুম (৭০) এবং নড়াইলের লুৎফর রহমান (৬২)।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন আটজন ও এইচডিইউতে আছেন ৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। পিসিআর ল্যাবে ৫৩টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর ফুলবাড়িগেট মিরেরডাঙ্গার রেজাউল (৭০), তেরখাদার আনন্দনগরের আকলিমা (৭৫), কেশবপুরের পদ্মরানী (৬৪), মোংলার প্রভু নাথ (৫০) এবং রামপালের রুহিকরন (৬০)। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন, তার মধ্যে ৩২ জন পুরুষ ও ৩৩ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- পাইকগাছার আব্দুল হালিম (৫০) ও সাতক্ষীরার আব্দুল মাজেদ শেখ (৬৫)। এখানে ভর্তি রয়েছেন ৪৩ জন রোগী। যার মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন ও বাড়ি ফিরেছেন পাঁচজন।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার