ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে একাধিক প্রার্থীর আত্মপ্রকাশ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১১:৪৮
ফরিদপুর-২ আসনের (নগরকান্দা-সালথা) সংসদ সদস্য, সংসদ উপনেতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, কিংবদন্তি রাজনৈতিক নেত্রী, আ’লীগের দুর্দিনের কাণ্ডারি, একাধিকবার দলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে দলের প্রেসিডিয়ামের সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি গত ১১ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর নগরকান্দা-সালথা আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
 
সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর থেকে তার আসনে উপ-নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন একাধিক ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন- সৈয়দা সাজেদা চৌধুরীর সাবেক এপিএস, সাবেক ছাত্রনেতা, শেখ রাসেল ক্রীড়া চক্র ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাড . জামাল হোসেন মিয়া। 
 
অ্যাড . জামাল হোসেন মিয়া জানান, দীর্ঘ ১২ বছর ধরে আমাদের প্রিয় নেত্রী সৈয়দা সাজদা চৌধুরীর নাম ব্যবহার করে প্রথমে তার বড় ছেলে আয়মন আকবর চৌধুরী, দ্বিতীয় পর্বে তার কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর (লাবু চৌধুরী) নগরকান্দা–সালথার সাধারণ জনগণকে বিভিন্ন নির্যাতন, হামলা- মামলা চালিয়ে নিঃস্ব করে ফেলেছে। কারণ, আমাদের প্রিয় নেত্রী শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। আগামীতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, সেজন্য আমি  ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি । 
 
দ্বিতীয়জন হলেন সাবেক সংসদ সদস্য নগরকান্দার কৃতী সন্তান ও ফুলসুতি ইউনিয়নের চৌধুরী পরিবারের সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল । তিনি জানান, নগরকান্দা–সালথার আসনের উপ-নির্বাচনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করছি। আমি অতীতেও এই আসনের সংসদ সদস্য ছিলাম । এবারও নির্বাচিত হলে জনগণের সেবা করব।  
 
তৃতীয়জন হলেন নগরকান্দার কৃতী সন্তান, বিশিষ্ট শিল্পপতি তৃণমূল আ’লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আবু ইউসুফ। তিনি জানান, ১৯৯৬ সালে নগরকান্দা–সালথা আসনে নির্বাচন করার জন্য আ’লীগের পক্ষ থেকে মনোনয়ন চেয়েছিলেন এবং মনোনয়ন বোর্ডের সাথে সাক্ষাৎ করেছিলেন। ওই নির্বাচনে সৈয়দা সাজেদা চৌধুরী নির্বাচিত হন এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান ।  
 
মুক্তিযোদ্ধা  আলহাজ মো. আবু ইউসুফ আরো জানান, সৈয়দা সাজেদা চৌধুরী মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই দীর্ঘ ২৬ বছর পর্যন্ত নিজ এলাকায় প্রবেশ করতে পারিনি। আমার অপরাধ ছিল তার দৃষ্টিতে কেন আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলাম।   
 
নগরকান্দা–সালথাবাসীর দাবি, আ’লীগের প্রকৃত নেতাকর্মীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে এই শূন্য আসনে একজন ভালো ব্যক্তিকে মনোনয়ন দিয়ে সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্রদ্বয়ের অপরাজনীতি থেকে আমাদের মুক্তি দেয়া হোক। 

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান