ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সৈয়দা সাজেদা চৌধুরীর শূন্য আসনে আমি তৃণমুলের প্রার্থী : আবদুস সোবহান


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১:৪৯
ফরিদপুর জেলা মৎসজীবী লীগের আহ্বায়ক, শিল্পপতি, দানবীর কাজী আব্দুস সোবহান জানান,  ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) নির্বাচনী আসনের উপ-নির্বাচনে আমি সংসদ সদস্য নির্বাচন করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। আমি নগরকান্দা–সালথার সাধারণ জনগণের সেবা করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। আমি আ’লীগ পরিবারের একজন নিবেদিত সৈনিক।  ইতিপূর্বে নগরকান্দা–সালথার সাধারণ জনগণের ওপর সৈয়দা সাজেদা চৌধুরীর শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে বহু অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা চালিয়েছে তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।
 
তিনি বলেন, অনেক সমস্যায় দুই উপজেলার নিরীহ সাধারণ জনগণ প্রতিপক্ষের হামলা ও নির্যাতনের শিকার হয়েছে কিন্তু লাবু চৌধুরী সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি হওয়া সত্ত্বেও তাদের পক্ষে তাকে পাওয়া যায়নি। কোনো খোঁজখবরও নেননি। কোরবানির ঈদের পূর্বে লাবু চৌধুরীর অনুগত সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের নির্দেশে গোট্টি আ’লীগের সাধারণ সম্পাদক মো. আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা এলেম কাজী ও আ’লীগ নেতা ইব্রাহিমের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত ও ভাংচুর করে। 
 
কাজী আব্দুস সোবহান আরো জানান, করোনাকালীন সালথা এলাকায় হতদরিদ্র ও গরিবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে গেলে লাবু চৌধুরীর লোকজন বাধা প্রদান করে। হুমকি-ধমকি দিয়ে আমার লোকজনদের এলাকা ত্যাগ করতে বাধ্য করে। এ ধরনের ঘটনা যেন আগামীতে না ঘটে এজন্য আমি তৃণমূলের জনসাধারণের পক্ষ থেকে নগরকান্দা–সালথা আসনের উপ-নির্বাচনে শূন্যস্থানে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। 
 
প্রসঙ্গত , ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) নির্বাচনী আসনের সংসদ সদস্য, সংসদ উপনেতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা কিংবদন্তি রাজনৈতিক নেত্রী, আ’লীগের দুর্দিনের কাণ্ডারি, একাধিকবার দলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে দলের প্রেসিডিয়ামের সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি গত ১১ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তারপর নগরকান্দা–সালথা আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এমএসএম / জামান

গোবিপ্রবি’তে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নওগাঁয় স্থানীয় লেখকদের নিয়ে দিনব্যাপী বইমেলা

পাঁচবিবিতে মেয়র প্রার্থীর মসজিদে এসি প্রদান

চট্টগ্রামে সমীর বড়ুয়ার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা

বাগেরহাটের পুর্ব-সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার অব্যাহত বিষসহ মাছ শিকারের সরঞ্জাম জব্দ

মাদক সেবনের পর মাতলামি যুবকের জেল-জরিমানা

কলমাকান্দার বড়খাপন ইউনিয়নে নেতৃত্বের নতুন দিগন্ত—চেয়ারম্যান প্রার্থী কেফায়েত হোসেন কাঞ্চন

ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

ভূরুঙ্গামারী মহিলা কলেজে নবনিযুক্ত সভাপতির পরিচিতি সভা অনুষ্ঠিত

আকিজ জুট মিলসে ‘নতুন কদম অঙ্গ শিবির’ সমাপ্ত, বদলে গেলো অনেক জীবনের গল্প

পহেলা বৈশাখকে ঘিরে শিবচরে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

কালবৈশাখী ঝড়ে কোটি টাকার লবণ মিশে গেছে পানিতে, ক্ষতির মুখে চাষিরা

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির রুবেল জয়ী