নগরকান্দায় ট্রাকভর্তি পলিথিনসহ আটক ,২ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ফরিদপুরের নগরকান্দায় ট্রাকভর্তি ৫ টন নিষিদ্ধ পলিথিনসহ lsজনকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেনের নির্দেশে এসআই মাসুদ, এএসআই আজিজ, এএসআই জালাল অভিযান পরিচালনা করে গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা-খুলনা বিশ্বরোডের জয়বাংলা মোড় নামক স্থান থেকে নিষিদ্ধ পলিথিনভর্তি একটি ট্রাকসহ দুজনকে আটক কররা হয়।
পলিথিনবোঝাই ট্রাকসহ (বরিশাল-ট-১১-০১ ৭৭ নং) আটককৃত ট্রাক ড্রাইভার আলামিন (২৫) ও হেলপার আরিজুল ওরফে আজিজুলকে (২৪) থানায় নিয়ে এলে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেন, নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুকে বিষয়টি জানালে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯৯৫, ১৫ ভারা টেবিল কলম ৫-এর ৬/ক ধারায় ১০ হাজার টাকা জরিমানায় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে ছেড়ে দেন এবং পলিথিনবোঝাই ট্রাক থানায় আটক রাখে। আটককৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের পাঠানো হবে বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু এ প্রতিবেদককে জানান।
ট্রাকের ড্রাইভার আলামিন বলেন, ঢাকার কেরানীগঞ্জ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবে এই মালবাহী ট্রাক। পথিমধ্যে ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই সোহান প্রথমে গাড়িটি আটক করলে গাড়িতে নিষিদ্ধ পলিথিন আছে বলে জানি। আমরা তো ড্রাইভার হিসেবে আজ বদলি ট্রাক চালিয়ে আসছি। টাকার বিনিময়ে মালিকপক্ষ ভাঙ্গা হাইওয়ে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনলেও পুনরায় আবার নগরকান্দা থানার পুলিশের হাতে আটক হই।
নিষিদ্ধ পলিথিনবোঝাই ট্রাক আটক করে ছেড়ে দেয়ার বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই সোহানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান