ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় সদস্য পদে আ’লীগ ও যুবলীগের প্রার্থীর জমজমাট প্রচরণা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ৪:৩৯
ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় সদস্য পদে সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকেই দুজনের মধ্যে জমজমাট প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।
 
খবর নিয়ে জানা যায়, আ’লীগের এই দুই প্রার্থী কেউ কাউকে ছাড় দেবেন না। উভয় প্রার্থীর কর্মী-সমর্থকেরাও নিজের প্রার্থীর পক্ষে জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জেলা আ’লীগের বিভিন্ন নেতা বিষয়টি নিয়ে বিব্রত বোধ করছেন।
 
সদর উপজেলা আ’লীগের প্রার্থীর বিপক্ষে কিভাবে যুবলীগের নেতা প্রার্থী হয়েছেন তা নিয়ে অনেককে প্রশ্ন তুলতে দেখা গেছে। এ বিষয়ে এখন পর্যন্ত দলীয় কোনো ফোরামকে আলোচনার উদ্যোগ গ্রহণ করতে দখা যায়নি।
 
আগামী ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা রয়েছে। এ সময়ের পূর্বেই দলীয় নেতৃবৃন্দ এ সমস্যার সমাধান করবেন বলে ধারণা করছেন আ’লীগের নেতাকর্মী ও সমর্থকগণ। আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত