সিরাজদিখানে খাল দখলে ব্যাহত কৃষি জমি
সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইলে সরকারি খালে মাটি ভরাটের অভিযোগ উঠেছে। মাটি ভরাট এবং বিভিন্ন স্থাপনার কারণে স্থানীয় পর্যায়ে কৃষি জমিতে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ব্যাহত হচ্ছে কৃষি ব্যবস্থা।
স্থানীয়দের দাবি খালটি সচল করার লক্ষ্যে খালে ভরাটকৃত মাটি অপসারণসহ ভূমি দস্যুদের বিরুদ্ধে যেন প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ধলেশ্বরী নদীর শাখা খালটি সি/এস ও এস/এ ম্যাপে ৪৮ দাগে খালের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। খালের মুখ বন্ধ করে ফেলা হয়েছে মাটি , গড়ে ওঠেছে স্থাপনা।
তবে গোপন সুত্রে জানা যায় , স্থানীয় কিছু প্রভাবশালী ও তাদের ছত্রছায়ায় কিছু অসাধু চক্র সরকারি খাল ভরাটের সাথে জড়িত বলে জানা যায়।
সিরাজদিখানের তালতলা বাজার থেকে ধলেশ্বরী নদী সিরাজদিখান বাজারের পশ্চিম দিকে ধলেশ্বরী নদীটি প্রাকৃতিক ভাবেই প্রবাহিত হচ্ছে। এরমধ্যে মালখানগর ইউনিয়নের ফুরশাইল এলাকা দিয়ে ধলেশ্বরী নদীর একটি শাখা খালের দিকে চলে গেছে। যা উত্তর ফুরশাইল গ্রামের দিকে প্রবহমান । ধলেশ্বরী নদীর শাখাটি খালের উপর একটি সেতু নির্মিত হয়েছে। এ সেতুর দক্ষিণ প্রান্তে হচ্ছে বয়রাগাদি ইউনিয়ন। আর উত্তর প্রান্তে হচ্ছে মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রাম।
২০১৬ সালের দিকে ৪২/৪৪/৪৫/৪৬/ ও ৪৭ দাগের সাথে ৪৮ দাগের খালের অংশে মাটি ভরাট করা হয় বলে জানা গেছে। সেখানে মাটি ভরাটের মাধ্যমে ভিন্নভাবে একাধিক ব্যক্তির কাছে জমিজমা বিক্রি করে দেন কতিপয় ভূমি দস্যুরা। তবে এ খালের একাধিক অংশে মাটি ভরাটে এবং কোন কোন স্থানে একটু একটু করে শুধু খালের অংশ দেখতে পাওয়া যায়। কিন্তু এখন আর কোনভাবেই খালি অংশগুলোতে ধলেশ্বরী নদীর পানি প্রবাহে পানি চলাচল করতে পারে না । তারপরে খালের উত্তর দিকে শেষ অংশে এখন পুরোপুরি ভাবে খালের বিপুল অংশে মাটি ভরাটের কারণে দুইদিক দিয়ে খালের পানি চলাচল সম্পূর্ণভাবেই বন্ধ হয়েছে ফুরশাইল গ্রামে।
তার ফলশ্রুতিতে খালের পশ্চিম দিকের একটি অংশে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। অপর অংশ উত্তর ফুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর দিকে হলুমতির বাড়ির দিকে যাওয়া খালের অংশে রাস্তা তৈরি করার কারণে এ খালের পানি চলাচল আর করছে না। এই শেষ অংশ দিয়ে বয়রাগাদির ইউনিয়নের চিকনিসার গ্রামের কৃষি জমির দিকে খালের পানি প্রবাহিত হতো। কিন্তু এখন তা বন্ধ হয়ে গেছে খালে মাটি ভরাটের কারণে। বয়রাগাদির ইউনিয়নের চিকনিসার গ্রামে বিপুল পরিমাণ কৃষি জমি এখন পানি সংকটে পরেছে। কয়েকজন ভূমি দস্যুর কারণে এখানে কয়েক হাজার কৃষকরা প্রকৃতির পানি থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় কৃষকদের দাবি , সরকারি খালে মাটি ভরাট বন্ধ করে পানি প্রবাহ স্বাভাবিক করে দেওয়া হোক। পানির অভাবে আমরা ঠিকমতো চাষাবাদ করতে পারছি না।
সিরাজদিখান উপজেলা সহকারি কমিশনরি (ভূমি ) তাসনিন আক্তার বলেন, বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম। আমরা সরেজমিনে তদন্ত করে দ্রুত সমাধানের চেষ্টা করবো।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের পুর্ব-সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার অব্যাহত বিষসহ মাছ শিকারের সরঞ্জাম জব্দ
মাদক সেবনের পর মাতলামি যুবকের জেল-জরিমানা
কলমাকান্দার বড়খাপন ইউনিয়নে নেতৃত্বের নতুন দিগন্ত—চেয়ারম্যান প্রার্থী কেফায়েত হোসেন কাঞ্চন
ঠাকুরগাঁওয়ে নতুন জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা
ভূরুঙ্গামারী মহিলা কলেজে নবনিযুক্ত সভাপতির পরিচিতি সভা অনুষ্ঠিত
আকিজ জুট মিলসে ‘নতুন কদম অঙ্গ শিবির’ সমাপ্ত, বদলে গেলো অনেক জীবনের গল্প
পহেলা বৈশাখকে ঘিরে শিবচরে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা
কালবৈশাখী ঝড়ে কোটি টাকার লবণ মিশে গেছে পানিতে, ক্ষতির মুখে চাষিরা
শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির রুবেল জয়ী
হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০
শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির রুবেল জয়ী
ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী