বিনা প্রেসক্রিপশনে ওষুধ বিক্রি
কালিয়ায় অতি মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে স্কুল ছাত্র হাসপাতালে ভর্তি
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে টোনা চৌরাস্তায় গাজী ফার্মেসীর বিরুদ্ধে। এ ঘটনায় ১৮ মার্চ (রবিবার) রাতে ওই গ্রামের দিদার শেখের ছেলে আশিক শেখ(১৬) নামে এক স্কুল ছাত্র অসুস্থ হয়ে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আশিক শেখ বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র।
স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে ওইদিন আশিক প্রেশক্রিপশন ছাড়া পার্শবর্তী বড়দিয়া বাজারে ঘুমের ওষুধ আনতে গিয়ে ফিরে আসে এবং বিকেলে টোনা চৌরাস্তায় গাজী ফার্মেসীতে গিয়ে ২ পাতা ওষুধ কিনে রাতে খেয়ে অসুস্থ হয়ে পড়লে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২০ সেপ্টেম্বর অসুস্থ আশিক ওই ফার্মেসী থেকে ওয়ুধ কেনার কথা বললেও যথাযথ প্রমান তারা দেখাতে পারেনি।
এদিকে স্থানীয়রা জানান, এভাবে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করায় স্কুল/ কলেজ পড়ুয়া ছাত্ররা ঘুমের ওষুধ খেয়ে আসক্ত হয়ে নিজের ও পরিবারের সর্বনাশ ডেকে আনছে। বিষয়টি প্রশাসনের নজরে রাখার আহ্বান জানান তারা।
অভিযুক্ত গাজী ফার্মেসীর মালিক মাসুম বিল্লাহ বলেন, আমি ফার্মাসিস্ট কোর্স ও ড্রাগ লাইসেন্স সম্পন্ন করে সরকারী নির্দেশনা মান্য করেই ওষুধ বিক্রি করছি। প্রেসক্রিপশন ছাড়া কোন ওষুধ আমি বিক্রি করিনা। তবে আশিক ওইদিন আমার দোকানে ঘুমের ওষুধ কিনতে এসেছিল। প্রেসক্রিপশন না থাকায় কোন ওষুধ তিনি দেননি বলে জানান।
এ বিষয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার মোঃ আব্দুল হাসিব জানান, ১৮ মার্চ রাত ১০ টার দিকে আশিক নামে অতিমাত্রায় ঘুমের ওষুধ খেয়ে এক রোগী আসে। এখন মোটামুটি আশংকামুক্ত। তবুও উন্নত চিকিৎসার জন্য তাকে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছি।
এমএসএম / এমএসএম
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ