ফরিদপুরে প্রবাসীর উপর হামলায় জড়িতদের বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুরের চরভদ্রাসনে সৌদি প্রবাসী হাবিব লস্করের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার বেলা ১২টায় শহরের আদালত চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে হাবিব লস্করের উপর হামলাকারীরে গ্রেফতারের দাবী জানান। হামলাকারীরা মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয়। মানববন্ধনে চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
অভিযোগ সুত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলার লোহারটেক এলাকার সৌদিপ্রবাসী হাবিব লস্কর সম্প্রতি দেশে ফিরে আসেন। দেশে আসার পর একটি চক্র তার কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় গত ১২ সেপ্টেম্বর স্থানীয় কামরুল ইসলাম ও সাখাওয়াতের নেতৃত্বে ২০-২৫ জন হাবিব লস্করের উপর হামলা করে লোহার রড, লাঠি দিয়ে পিটিয়ে তাকে মারাত্বক ভাবে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাবিব লস্করকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় হাবিব লস্করের ভাই হায়দার লস্কর ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৮নং আমলী আদালতে একটি মামলা দায়ের করে। মামলায় শেখ মনির, শেখ কামরুল, রাজু সিকদার, শওকত, শামিম প্রামানিক, শেখ মঞ্জুসহ আরো অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করা হয়।
মামলা দায়েরের পর হামলাকারীরা আরো বেপরোয়া হয়ে উঠে। মামলা তুলে নিতে তারা বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে হাবিব লস্কর ও মামলার বাদি হায়দার লস্করসহ পরিবারের সদস্যরা। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied