কদিন পরেই শারদীয় দুর্গাপূজা : শেষ মুহুর্তে ব্যস্ত শিল্পীরা
আর কদিন পড়েই ঢাকের বাজনা আরতি উলু ধ্বনিতে মুখরিত হবে ঠাকুরগাঁওয়ের পূজা মন্ডব গুলো। সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে মন্ডবে মন্ডবে চলছে প্রস্তুতি। চার দিকে যেন উৎসবের আমেজ। পূজা ঘিরে চলছে প্রতিমা ও মন্ডব তৈরীর কাজ। ঠাকুরগাঁও সদর উপজেলায় ২০৯টি সহ জেলায় এবার মোট ৪৬৫ টি মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। তাই শেষ মুহুর্তে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পাড় করছে কারিগররা। তবে প্রতিমা তৈরীতে আয় কম, তার পড়েও বংশ পরমপরায় এই পেশাকে ধরে রেখেছেন শিল্পীরা বলে জানান তারা।
প্রতিমা শিল্পী জিতেন জানান, গত বছরের তুলনায় এবার একটু বেশী প্রতিমা তৈরী হচ্ছে। অপর শিল্পী নগেন বলেন শেষ মুহুর্তে তারা অনেক ব্যস্ত সময় পার করছেন। প্রতিমা ডেলিভারী দিতে দিন রাত কাজ করতে হচ্ছে তাদের। তিনি জানান যে তুলানায় পরিশ্রম হয় সে অনুযায়ী পারিশ্রমিক পাওয়া যায় না, তাই তিনি পারিশ্রমিক বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো বলেন, ইতিমধ্যে দূর্গাপূজা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি গ্রহন করা হয়েছে। জেলায় মোট ৪৬২ টি মন্ডপে পূজা হবে। আমরা পূজা মন্ডপগুলিতে সিসি ক্যামেরা লাগানোর কথা জানিয়েছি প্রশাসনকে। মন্ডপের নিরাপত্তায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশপাশি নিজস্ব মানুষজনও নিযুক্ত করা হবে পাহারার জন্য। মন্ডপের আশ-পাশের এলাকায় কোথাও কোন ধরনের জুয়া, অকারনে আড্ডা ও নেশাজাতীয় কাজ করতে দেওয়া হবে না।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষে পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুষ্ঠুভাবে দূর্গাপূজা পালনের জন্য ইতিমধ্যে একাধিকবার জেলা পূজা উদযাপন পরিষদ, সংগঠনের সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি, প্রত্যেক মন্ডপ কমিটির সদস্যদের নিয়ে সভা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও অন্যান্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। কোথাও যাতে করে কোন নাশকতা মূলক কর্মকান্ড করতে না পারে সে কারনে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। অসপ্রদায়িক চেতনায় সবার উপস্থিতিতে সোহার্দপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ১ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দূর্গাপূজার আনুষ্ঠানিকতা। শান্তি পূর্ণ পরিবেশে উৎসবের আমেজেই পূজা শেষ হবে এমন প্রত্যাশা সকলের।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied