কোনাবাড়ীতে ট্রাকচাপায় দুই স্কুলছাত্রের মৃত্যু
গাজীপুর মহানগরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় ট্রাকচাপায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- গাজীপুরের কোনাবাড়ীর বাইমাইল এলাকার মৃত মজিবরের ছেলে সামির (১৬) ও একই এলাকার ভাড়াটিয়া শহিদুল মিস্ত্রীর ছেলে হাসান (১২)।
সামিরের চাচা দেলোয়ার হোসেন মুন্না বলেন, দুই বন্ধু ঘুরতে বের হয়েছিল। আসার পথে কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সামির কোনাবাড়ী এম ই এইচ আরিফ কলেজে অষ্টম শ্রেণিতে এবং হাসান হলি কেয়ারে সপ্তম শ্রেনিতে পড়াশোনা করত।
জিএমপির কোনাবাড়ী থানার এসআই শওকত এমরান জানান, সামির তার বড় ভাইয়ের মোটরসাইকেলে হাসানকে নিয়ে ঘুরতে বের হয়। ঘোরাঘুরি শেষে গাজীপুর হতে কোনাবাড়ীর দিকে আসার সময় বাইমাইল এলাকার ময়লা ফেলার স্থানে পিছলে পড়ে যায়। এ সময়ে কোনাবাড়ীগামী একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied