মুন্সিগঞ্জে এলজিএসপির প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা
তৃতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট ( এলজিএসপি-৩) প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং সংক্রান্ত জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
জেলা সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান । সভায় তৃতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট ( এলজিএসপি-৩) প্রকল্পের বিভিন্ন উন্নয়ন প্রামান্য চিত্র ধরে আলোচনা করা হয়। এই প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ ভিত্তিক উন্নয়ন অবকাঠামো ও সার্বিক দিক তুলে ধরে আলোচনা করেন বক্তরা।
এ ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখতে এই প্রজেক্টের মত আরো ভিন্ন কোন নতুন প্রজেক্ট এর বিষয় নিয়েও আলোকপাত করা হয়।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়্যারম্যান আমিরুল ইসলাম , শ্রীনগর উপজেলা পরিষদের চেয়্যারম্যান মশিউর রহমান মামুন , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মো. আল জুনায়েদ , টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা , গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরি , লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল , সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম তানভির , শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারি , ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মোবাশ্বের খন্দকার সহ সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়