খুলনায় দুস্থদের মাঝে সেনাবাহীনির খাদ্য সহায়তা বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুরু
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে খুলনা জেলায় করোনায় কর্মহীন, অসহায়, দুস্থ ও শ্রমজীবী জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান শুরু হয়েছে। এর অংশ হিসেবে বুধবার দুপুরে খুলনার ২৪ নম্বর ওয়ার্ডের নিরালা আর্দশ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৬০০ বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
খাদ্য সহায়তার মধ্যে ছিল- জনপ্রতি পাঁচ কেজি চাল, দুই কেজি মসুরির ডাল, তিন কেজি আলু, দুই লিটার তেল, এক কেজি লবণ ও দুই কেজি চিনি। পর্যায়ক্রমে খুলনা জেলায় প্রায় চার হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হবে।
খাদ্য সহায়তা বিতরণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর যশোরের ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনা মহামারীর এই ক্রান্তিকালে সরকারি নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে যাচ্ছে। এরই ধারবাহিকতায় ‘অপারেশন কোভিড শীল্ড পর্ব-২’ এর অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে। মূলত করোনা মহামারীকালীন সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিই এই টহলের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে অর্থ সংকুলান করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাবার, পানীয়, জরুরি চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এই দুর্যোগের মুহূর্তে দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও সরকারের যে কোনো নির্দেশনা বাস্তবায়নে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখবে।
খাদ্যসামগ্রী বিতরণকালে লে. কর্নেল মির্জা আহমেদ ইসতিয়াক হাসান, মেজর এএইচএম নাজমুল হাসান, কেএমপির উপ-কমিশনার মো. এহসান শাহ, খুলনার জাতীয় মহিলা সংস্থার চেয়ারপ্যাসন অধ্যাপিকা রুনু ইকবাল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনী যশোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান খুলনা সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন এবং বিভিন্ন চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। ‘অপারেশন কোভিড শীল্ড পর্ব-২’-এর অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশনের মাধ্যমে প্রায় ৬০০ অসহায়, দুস্থদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়া নিয়মিত ক্যাম্পেইনের পাশাপাশি সপ্তাহে দুদিন মেডিকেল ক্যাম্পইন পরিচালনা করা হবে। ছয়জন চিকিৎসক, তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিসিন, চক্ষু ও গাইনি চিকিৎসক দিয়ে এই মেডিকেল ক্যাম্পইন পরিচালনা করা হচ্ছে। চিকিৎসাসেবার সাথে বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে।
বিকেলে খুলনার পিটিআই চত্ত্বরে ৪০০ কর্মহীন, অসহায়, দুস্থ ও শ্রমজীবী জনগোষ্ঠীর মাঝে খাদ্য সাহায়তা বিতরণ করা হয়।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন