ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের বনলতা সিনেমা হলে দর্শকদের সাথে সিনেমা দেখলেন নিপুণ-ইমন-রানা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২২-৯-২০২২ দুপুর ১:০

ফরিদপুর শহরের বনলতা সিনেমা হলে দর্শকদের সাথে সিনেমা দেখলেন চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন।বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাইদুল ইসলাম রানা পারিচালিত "বীরত্ব" সিনেমাটি দেখতে দর্শকদের সারিতে বসে দর্শকদের উৎসাহ যোগান তাঁরা।এ সিনেমাটিতে নিপুণ ও ইমন প্রধান চরিত্রে অভিনয় করেন। এসময় তাদের সাথে দর্শক গ্যালারীতে বসে শতাধিক দর্শক সিনেমাটি উপভোগ করেন।  

এসময় সিনেমার পরিচালক সাইদুল ইসলাম রানা জানান, ‘আমরা ‘বীরত্ব’ টিম হলে হলে ঘুরছি এবং দর্শকদের উপস্থিতি দেখছি। আমার বিশ্বাস আমাদের কষ্ট বিফলে যাবে না। যারা সিনেমাটি দেখছেন তারা প্রশংসা করছেন। হল রিপোর্টও ভালো ছিল।’এসময় সিনেমাটি নিয়ে চিত্রনায়িকা নিপুণ  জানান, ‘ছবির একটা অংশ নারী পাঁচার নিয়ে, যেখানে পাচারের পর মেয়েদের পতিতাপল্লিতে বিক্রি করে দেওয়া হয়। শুটিং করতে গিয়ে সত্যিকারের যৌনকর্মীদের কাছ থেকে তাঁদের জীবনের গল্প শুনে, সিনেমাটি আমাকে আরও গভীরভাবে টেনেছে। মনে হয়েছে, এ সিনেমার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তাঁদের জন্য কিছু একটা করতে পেরেছি।’

সিনেমাটি নিয়ে এসময় চিত্রনায়ক ইমন জানান, "কিছু সিনেমা থাকে যা অভিনেতার ক্যারিয়ারে প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। ‘বীরত্ব’ আমার জন্য তেমনই এক সিনেমা। এই কাজটি করার সময় থেকেই নিজের মধ্যে শান্তি পাচ্ছিলাম। দর্শকের কাছে পৌঁছে দিতে পেরে স্বার্থকতা খুঁজে পাচ্ছি।"ছবিটি উপভোগ করতে হলে দেখতে আসা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া জানান, আমাদের জেলা শহরের উত্তর কমলাপুরের "আনন্দ কানন" বাড়িটিতে বেশ কিছু দৃশ্য ধারণ করা হয়েছে। সমাজের জন্য ভালো কিছু বার্তা দিয়েছে সিনেমাটি। ছবিটার স্ক্রিপ ও দৃশ্যগুলো বেশ মনোরম। সামাজিক ছবি। যেটা পরিবার নিয়ে দেখা যায়। তাই, ছবিটি দেখতে বনলতা সিনেমা হলে এসেছি। বেশ ভালো লেগেছে ছবিটি।

উল্লেখ্য ,  বীরত্ব ছবিটি রাজবাড়ীসহ গোয়ালন্দ ও ফরিদপুরের বিভিন্ন স্থান থেকে চিত্র ধারণ করা হয়েছে। একযোগে সারাদেশের ৩৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইদুল ইসলাম রানা পরিচালিত 'বীরত্ব' নামের এ সিনেমাটি। মুক্তির প্রথম দিন থেকেই দারুণ সাড়া ফেলেছে ছবিটি। কয়েক মাস ধরে বাংলা সিনেমার পালে নতুন বাতাস বইছে। সেই পালে যুক্ত হয়েছে এ 'বীরত্ব' সিনেমাটি।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান