ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে মাস্ক না থাকায় ভ্রাম্যমাণ আদালতে যানচালকদের জরিমানা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৭-৭-২০২১ বিকাল ৬:৫৫
ফরিদপুরে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। অপরদিকে লকডাউনের সপ্তম দিনেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলেছে। পুলিশের সাথে সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যরা এতে সহযোগিতা করেন।
 
দুপুরে ফরিদপুরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এসময় সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ১১ বীরের সেনা কর্মকর্তা ক্যাপ্টেন বিধান কৃষ্ণ মন্ডলের নেতৃত্বে সেনা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় শহরের ভাঙ্গা রাস্তার মোড় ও টেপাখোলার মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলাচলরতদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া কয়েক মোটর সাইকেল চালক ও গাড়ি চালকের মুখে মাস্ক না থাকায় তাদের নগদ জরিমানা করা হয়। জরুরি প্রয়োজনে বের হওয়া অনেককে মুখে মাস্ক পরিয়ে দেয়া হয় এসময়।
 
এ সময় শহরের রাজেন্দ্র কলেজের মাঠের সামনের সড়কের উপড়ে স্থাপিত অস্থায়ী কাঁচা বাজারে সচেতনামুলক প্রচারণা চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম রেজা এসময় হ্যান্ডমাইকে সকলকে স্বাস্থ্য বিধি মেনে বাজার পরিচালনার আহবান জানান। তিনি বলেন, যদি কোন দোকানীর মুখে মাস্ক না থাকে তাঁর নিকট হতে সদাই কিনবেন না। আর যেসব ক্রেতার মুখে মাস্ক থাকবেনা তাদের নিকট সদাই বিক্রি করা যাবেনা। তিনি বলেন, জনগণের সুবিধার্থেই উন্মুক্ত বাজারের অনুমতি দেয়া হয়েছে। যদি সরকারের বিধিনিষেধ না মানেন তাহলে এটি চালু রাখা সম্ভব হবেনা। 
 
৯ পদাতিক ডিভিশনের ১১ বীরের সেনা কর্মকর্তা ক্যাপ্টেন বিধান কৃষ্ণ মন্ডল এসময় সাংবাদিকদের বলেন, সরকারের সিদ্ধান্তে সেনাসদরের নির্দেশনায় আমরা করোনা প্রাদুর্ভাব হৃাসের লক্ষ্যে বেসারমরিক প্রশাসনের সহায়তার টহল পরিচালনা করছি। জনগণের নিকট আমরা সহায়তা কামনা করছি। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দেশ থেকে করোনা দুর করা যাবেনা।
 
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তানসিভ জুবায়ের জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জনের মৃত্যৃ হয়েছে। বর্তমানে এই হাসপাতালে ২৯৭ জন রোগী ভর্তি রয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৩৫৪টি নমুনা পরীক্ষা করে ১৬৩টি পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের এই হার শতকরা ৪৬ দশমিক ০৪ ভাগ। আক্রান্তদের মধ্যে জেলা সদরে সর্বোচ্চ ১৩০ জন রয়েছে। এছাড়া বোয়ালমারীতে ১১ জন, মধুখালীতে ৬ জন, নগরকান্দায় ৬ জন, সালথায় ৫ জন, ভাঙ্গায় ২ জ ও  সদরপুরে ১ জন রয়েছেন।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ