ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভুয়া আইনজীবী পিতাসহ গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ৪:২

ঠাকুরগাঁওয়ে ভুয়া আইনজীবী সেজে জনসাধারণের সাথে প্রতরণার অভিযোগে মো: জালাল উদ্দীন (৪০) ও তার পিতা মো: মফিজ উদ্দীন (৬২) কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার পৌর শহরের আদালত চত্ত¡র থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. ইমরান হোসেন চৌধুরী বাদি হয়ে পিতা ও ছেলের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, হরিপুর উপজেলার নন্দগ্রাম (যাদুরানী বাজার) এলাকার মো: ইমরান আলী ও তার পিতা মফিজ উদ্দীন দীর্ঘদিন ধরে ভুয়া আইনজীবীর পরিচয় দিয়ে আসছিলেন। তারা নিজেদের লাইসেন্সধারী আইনজীবী পরিচয় দিয়ে একাধিক মানুষের সাথে প্রতারণা করছিলেন। ওই দিনও তারা নিজেদের আইনজীবী দেখিয়ে ভিজিটিং কার্ড বিভিন্ন মানুষকে দিয়ে প্রতরণা করতে থাকে।
 
ইতিপূর্বে এ জাতীয় অভিযোগের প্রেক্ষিতে জেলা আইনজীবী সমিতির এক সভায় মামলার ২নং আসামী মফিজ উদ্দীন ও তার ছোট ভাই আজিজুর রহমানকে প্রতরক, দালাল, টাউট এবং বাটপার ঘোষনা করে তাদের বিরুদ্ধে জেলার আদালত চত্তরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু ঘটনার দিন ইমরান ও তার পিতা আবারও আদালত চত্ত¡রে পূর্বের ন্যায় প্রতারণা করতে থাকে।
 
এমন সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তাকে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে বলতে গেলে চড়াও হয়ে মারপিট করে গুরুতর জখম করে। এ সময় অন্যান্য আইনজীবীরা তাকে থামাতে গেলে পাশের ফলের দোকান থেকে ছুরি নিয়ে আবারও আঘাত করে আইনজীবীদের গুরুতর জখম করে আহত করে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় জেলা আইনজীবী সমিতির সদস্যরা ছেলে-পিতাকে আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত