ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব নদী দিবস পালন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ৪:৪৪
"নদী একটি জীবন্ত সত্তা-প্রকৃতিকে বাঁচতে,নদী বাঁচান" এই  স্লোগান কে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব নদী দিবস ২০২২  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
 রবিবার  জেলা প্রশাসন ও  পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে  প্রধান অতিথির  বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার জানান, বর্তমান বিভিন্ন নদীগুলো এক শ্রেনীর মানুষের মাধ্যমে  অবৈধ ভাবে দখল হতে চলছে। যার ফলশ্রুতিতে চন্দনা নদীর অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাচ্ছে না,
তিনি আরো  জানান, আমাদের নদী রক্ষা করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। খুব তাড়াতাড়ি কুমার নদীর উভয় পার দখলমুক্ত‌ করার জন্য উচ্ছেদ অভিযান হবে।পাশাপাশি পরিবেশ ও নদী দূষণমুক্ত রোধে আমরা নিজ নিজ জায়গা থেকে সর্তকতা অবলম্বন করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
 
এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন  অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার সাবেক সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা,সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রিজভী জামান,  জেলা আনসার কমান্ডার নাদিরা বেগম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান