ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬-৯-২০২২ দুপুর ২:৫০
ঠাকুরগাঁও সদর উপজেলা ৮ নং রহিমানপুর ইউনিনের আরাজী পাইপ পাড়া গ্রামের ৯ নং ওয়াডে স্ত্রীর অধিকার পেতে আনজুমান আক্তার(২১) নামে এক নারী একই গ্রামের ওই এলাকায় তার স্বামীর বাড়িতে অবস্থান নিয়ে অনশনে বসেছেন তিন দিস থেকে। অনশনে বসা ওই নারী আরাজী পাইপ পাড়া এলাকার তোফাজুল হক এর মেয়ে আনজুমান আক্তার। আনজুমা আক্তার তার স্বামীর বাড়িতে অবস্থানের পর পরই ছেলে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।
 
এই ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে বুঝিয়ে তার পিতার বাড়িতে যাওয়ার অনুরোধ করে ব্যর্থ হলে এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসেন। আনজুমান আক্তার বলেন, প্রেমের সম্পর্কের কারণে সে তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে ইসলামী শরিয়ত মোতাবেক কাজীর মাধ্যমে বিয়ে করে তার প্রমিক কে।
 
বিয়ের পর তারা গোপনে সংসার করে পরে এলাকায় ভাড়ায় বেশ কিছুদিন বসবাস করে। কিন্তু বিয়ের কয়েক দিন পর তার স্বামী তাকে না বলে ভাড়া বাসায় তাকে ফেলে রেখে চলে আসে। পরবর্তীতে সে তার স্বামীর বাসায় এলে তার শ্বশুর বাড়ির লোকজন তার সাথে খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয়। এবং মারধোর,অমানসিক নির্যান্তন করে।
 
এ নিয়ে সামাজিক বিচার-শালিসী হলেও তারা তাকে বাসায় তুলছে না। এক পর্যায়ে আনজুমান আক্তার তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা মামলা করতে চান। এদিকে ছেলে মুরাদ হোসেন(২২) ফন করে তারা তাকে মেনে নেয়া তো দুরের কথা উল্টো মিথ্যে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি প্রদান করে। তাই কোনো উপায়ন্তর না পেয়ে স্ত্রীর অধিকার আদায়ে স্বামীর বাড়িতে অবস্থান করেছেন এবং তা মীমাংসা না হওয়া পর্যন্ত এখানেই অবস্থান করবেন বলে আনজুমান আক্তার জানান।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত