ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

হাজারীবাগে আ.লীগ-বিএনপি সংঘর্ষ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৬-৯-২০২২ বিকাল ৫:২৯

রাজধানীর হাজারীবাগে শিকদার মেডিকেল সড়কের সামনে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।সোমবার দুপুর তিনটার দিকে এ সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে করার সমাবেশ করার কথা ছিল বিএনপির। কিন্তু একইস্থানে কর্মসূচি হাতে নেয় ধানমন্ডি থানা আওয়ামী লীগ। দুই দল মুখোমুখি হলে সংঘর্ষ হতে পারে এমন চিন্তা মাথায় রেখে ধানমণ্ডিতে দুই দলকেই সমাবেশ না করতে বলে পুলিশ৷ পরে বিএনপির পক্ষ থেকে সমাবেশস্থল পাল্টিয়ে হাজারীবাগ নির্ধারণ করা হয়। সোমবার দুপুর তিনটার দিকে সেখানে সমাবেশের প্রস্তুতি নিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় দলটির।

উভয়পক্ষের লোকজনের ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়ায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষের কারণে দোকানপাট বন্ধ করেছেন ব্যবসায়ীরা।

বিএনপি নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি প্রতিহত করতে দুপুরে স্থানীয় সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের অনুসারীরা লাঠিসোটা নিয়ে হাজারীবাগে টালি অফিস চৌরাস্তার মোড়ে অবস্থান নেয়। পরে তারা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন