ফরিদপুরে সরকারী হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
ফরিদপুরের সালথায় সরকারি হালট দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রবাসীর বিরুদ্ধে। খোজ নিয়ে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের হাবেলী গট্টি গ্রামের বাসিন্দা মৃত গিয়াসউদ্দিন ভূঁইয়ার ছেলে কাতার প্রবাসী মোঃ আলহাজ্ব ভুইয়া তার বাড়ির পাশের একটি সরকারি হালটের বেশ কিছু জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করে।
এতে করে হালট দিয়ে চলাচলকারী স্থানীয়রা পড়ে চরম ভোগান্তিতে ।এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগী হানিফ শেখের পুত্র আরিফ শেখ বাদি হয়ে স্থানীয় ২১ জনের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেন।অভিযোগটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মত তাসলিমা আক্তার (২৫ সেপ্টেম্বর) ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠিয়ে জায়গাটি পুনরায় পরিমাপ করে নির্মাণকাজ বন্ধ করে দেন। এবং আগামী ৭ দিনের মধ্যে সরকারি জায়গা ছাড়তে নির্দেশ দেন।
এ ব্যাপারে অভিযুক্তের বড়ভাই মহিউদ্দিন ভুইয়া বলেন, এ জায়গাটি পূর্ব থেকেই আমাদের। হটাৎ স্থানীয় কয়েকজনের কথা অনুযায়ী সরকারি লোকজন এসে জায়গাটি মেপে আমাদের ঘর নির্মান করতে নিষেধ করেন। তারা জানান এটা নাকি সরকারি জায়গা।
ভুক্তভোগীদের পক্ষে আরিফ শেখ বলেন, স্থানীয় প্রভাবশালী আলহাজ্ব ভুইয়া আমাদের গ্রামের চলাচলের রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মান শুরু করেন। এতে আমরা চরম ভোগান্তিতে পড়ি। তাই সকলের পরামর্শ অনুযায়ী আমরা ইউএনও অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছি।
গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু বলেন, বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছে। খুব শীগ্রই আমরা এর একটি সঠিক সমাধান করে দিবো।
ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, অভিযোগ পেয়ে আমাদের সার্ভেয়ারের মাধ্যমে জায়গাটি পুনরায় পরিমাপ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঐ স্থানের নির্মান কাজ বন্ধ করা হয়েছে। এবং আগামী ৭ দিনের মধ্যে সরকারি জায়গা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ আইন ভঙ্গ করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন