কোটালীপাড়ায় অসহায় পরিবারকে ভিটেছাড়া করার পাঁয়তারা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক অসহায় পরিবারকে ভিটেছাড়া করার পাঁয়তারা করছে একটি প্রভাবশালী মহল। উপজেলার লাখিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
সরজমিন জানা যায়, এলাকার সোনামদ্দিন ফকিরের ছেলে বাদশা ফকিরের (৪৫) প্রতিবেশী কদম আলী ফকিরের ছেলে বাদল ফকিরের (৫০) সাথে দীর্ঘদিন যাবৎ বসতভিটে সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে অসহায় বাদশা ফকিরকে মারপিাট করে প্রতিপক্ষ। বিষয়টি নিয়ে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ দফায় দফায় সালিশ বৈঠকে জায়গা ভাগ-বাটোয়ারা করে দেন। কিন্তু বাদল ফকির উক্ত বাটোয়ারা অমান্য করে বাদশা ফকিরের বসতঘর ভেঙে নিতে বাধ্য করেন।
বাদশা ফকির সাংবাদিকদের বলেন, আমি অসহায় মানুষ। প্রতিপক্ষ প্রভাবশালী বাদল ফকির, করোম নাগারচী ও বাবলু নাগারচী ক্ষমতার দাপট দেখিয়ে গ্রামীদের মাধ্যমে আমার ঘর-দরজা ভেঙে নিতে বাধ্য করে। কিছুদিন পূর্বে আমার দলিলপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাট করে নিয়ে যায়। আমার জায়গা তাদের নামে দলিল করেছে। আমি এখন পরিবার-পরিজন নিয়ে ঝুপড়িঘরে বসবাস করছি। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
প্রতিপক্ষ বাদল ফকির জানান, আমার জায়গা সঠিকভাবে বুঝে পাইনি।
করোম নাগারচী বলেন, আমি কোনো কথা বলতে রাজি না।
এ ব্যাপারে বাদশা ফকির বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার এসআই দবির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত