ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সিগঞ্জে যুবদল নেতা শাওনের আঘাতজনিত কারনে মৃত্যু


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ৪:১১

মাথায় আঘাতজনিত কারনে মুন্সিগঞ্জে যুবদল নেতা শাওনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। ২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় জেলা পুলিশের কনফারেন্স রুমে প্রেস বিজ্ঞপ্তির আয়োজন করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর বুধবার সদরের মুক্তারপুর এলাকায় বিএনপির নেতাকর্মীরা পূর্ব শত্রুতার জেরে নিজেদের মধ্যেই বাকবিতন্ডা ও মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় মুক্তারপুর প্রধান সড়ক অবরুদ্ধ করে তারা সংর্ঘর্ষে লিপ্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ও যান - চলাচল স্বাভাবিক  রাখতে পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের উপর চড়াও হয়ে আক্রমন করে। তাদের আক্রমনে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ মোট ১৬ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা  নিয়ন্ত্রণে আনার প্রানপন চেষ্টাকালে পুলিশ শর্টগানেের কার্তুজ, গ্যাসশেল নিক্ষেপ করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা ৩ টি মোটরসাইকেল পুড়িয়ে ধ্বংস করে এবং আরো ৪ টি মোটরসাইকেল ধ্বংস করে।এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে পৃথক ২ টি মামলা হয়। দুই মামলায় মোট ২৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

উল্লেখ্য, পুলিশের উপর বিএনপির নেতাকর্মীদের ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে যুবদল নেতা শাওনের সাথে থাকা আরেক বিএনপি সহযোগীর আঘাতে শাওন গুরুতর আঘাতপ্রাপ্ত হয় বলে জানানো হয়। 

এ সময় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে গত ২২ সেপ্টেম্বর শাওন মারা যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সম্মুখে শাওনের মৃতদেহের সুরহতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ফরেনসিক বিভাগে প্রেরন করে। উক্ত সুরহতাল ও ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়, মাথার পেছনে আঘাতজনিত কারনে শাওনের মৃত্যু হয়েছে। কোন গানশুটের আঘাত নেই। এ হত্যাকান্ডের ঘটনার বিষয়টি বিজ্ঞ আদালতে অবহিতকরণ এবং তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে বলে আরো জানানো হয়। 

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত