ফরিদপুর সংসদীয় আসন -২ এর উপ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় ৬ জন
ফরিদপুর সংসদীয় আসন -২ (নগরকান্দা – সালথা) উপ নির্বাচনে আঃলীগের মনোনয়ন প্রত্যাশী ৭ জন। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য , নগরকান্দা উপজেলার ফুলসতী ইউনিয়নের ঐতিয্যবাহী চৌধুরী পরিবারের কৃতী সন্তান সাইফুজ্জামান চৌধুরী জুয়েল , লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি ফরিদপুর জেলা মৎসজীবি লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান , তালমা ইউনিয়নের কৃতী সন্তান , সাবেক ছাত্র নেতা , বসুন্ধরা গ্রুপ ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক অ্যাড জামাল হোসেন মিয়া , চরযশোরদি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী আবু ইউসুফ এবং সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর দুই পুত্র আয়মন আকবর চৌধুরী ও শাহদাব আকবর লাবু চৌধুরী ।
২৮ শে সেপ্টেম্বর থেকে অক্টোবরের ১ তারিখ পর্যন্ত আঃলীগের কেন্দ্রীয় অফিস থেকে দলীয় প্রার্থীদের ফরম সংগ্রহ করার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে । নির্বাচন কমিশনার ফরিদপুর সংসদীয় আসন -২ এর উপ নির্বাচন আগামী ৫ ই নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করা হয়েছে । ৬ জন আঃলীগের প্রার্থীরা প্রত্যাশা করে বলেন , মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভা নেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিলে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার জনগনকে সেবা করবো এবং দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করবো ।
উল্লেখ্য , ফরিদপুর সংসদীয় আসন -২ ( নগরকান্দা – সালথা) সংসদ সদস্য , সংসদ উপনেতা , বীর মুক্তিযোদ্ধা , কিংবদন্তী রাজনৈতিক নেত্রী , আঃলীগের দুর্দিনের কান্ডারী , একাধিক বার দলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে দলের প্রেসিডিয়ামের সদস্য ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী । তিনি গত ১১ ই সেপ্টেম্বর ইন্তেকাল করেন । তারপরে নগরকান্দা – সালথা ( ফরিদপুর -২ ) আসনটি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন ।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied